প্রতিনিধি 22 September 2026 , 6:58:12 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এর উদ্যোগে অনুসন্ধান কুপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার( ১০ সেপ্টেম্বর ) দুপুর ২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সাথে ‘জনমত যাচাই সভা ‘ অনুষ্ঠিত হয় । জনমত যাচাই সভায় বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. আল আমিন কবির , বাপেক্স এর উপমহাব্যবস্থাপক ড. মো. রেদওয়ানুল ইসলাম , বলধারা ইউনিয়ন পরিষদের ( প্রশাসক ) মো. ইব্রাহিম হোসেন , পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার পরিদর্শক মনোয়ারুল ইসলাম প্রমুখ । এসময় স্থানীয়দের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন আব্দুস সালাম , মো., নাজিম উদ্দিন , মো. আব্দুস সাত্তার , স্থানীয় ইউপি সদস্য হোসনেয়ারা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন প্রস্তাবিত প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে প্রতিবেদন প্রস্তুতির জন্য পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুসরণ করা হয়েছে। প্রকল্পের কারণে কোন উল্লেখযোগ্য নেতিবাচক পরিবেশগত প্রভাব পাওয়া যায়নি। সাধারণ স্বল্পমেয়াদী নির্মাণে উল্লেখযোগ্য কোন প্রভাব পড়বেনা। উপস্থিত জনসাধারণ ও জনপ্রতিনিধিবৃন্দ তাদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং প্রকল্পটি দ্রুততম সময়ে সম্পন্ন করতে সামগ্রিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।মত বিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস উত্তোলন যেমন আমাদের প্রয়োজন তেমনি পরিবেশ রক্ষা করাও আমাদের প্রয়োজন। পরিবেশের দিকে সর্বোচ্চ দৃষ্টিপাত রেখে আমরা সামনের দিকে এগোতে হবে। কোন অবস্থাতেই গ্যাস উত্তোলনের নামে পরিবেশ নষ্ট করা যাবে না। জনসাধারণ আরো দাবি জানান যে, সর্বপ্রথম সিংগাইর উপজেলায় গ্যাস সংযোগ দিতে হবে, সিংগাইরের স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য , সিংগাইর উপজেলার বরধারা ইউনিয়নের ব্রী-কালিয়াকৈর চকে প্রায় ৪ একর জমির মধ্যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে ।
সিংগাইরে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশনের (বাপেক্স) এর উদ্যোগে খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য জনমত যাচাই সভা অনুষ্ঠিত