প্রতিনিধি 7 November 2026 , 5:30:07 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপের্টাারঃ মানিকগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ও জেলার প্রবেশদ্বার সিংগাইর উপজেলার ৯ নং ধল্লা ইউনিয়ন । ৩৫ হাজার ভোটারসহ প্রায় ৫০ হাজার লোকের বসবসাস এই ইউনিয়নে । গুরুত্বপূর্ণ এই ইউনিয়নে রয়েছে প্রায় ৫০টি মতো ছোট বড় শিল্পকারখানা, রয়েছে ভোট ব্যবসা, প্রচুর পরিমাণে কৃষি জমি , রয়েছে কয়েক হাজার প্রবাসী। সঙ্গত কারণে এই ইউনিয়নটি রাজনীতিক , সামাজিকসহ নানা কারণে গুরুত্বপূর্ণ । এই গুরুত্বপূর্ণ ইউনিয়নের স্থানীয় রাজনীতি থুবই গুরুত্পূর্ণ তাই স্থানীয় সরকারের নেতৃত্বে তার হাতে থাকবে , কে বসবেন সেই স্থানীয় সরকোরের চেয়ারে সেটা নির্ভর করছে এই ৩৬ হাজার ভোটারের হাতে। সেই স্থানীয় নির্বাচন মানে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধল্রা ইউনিয়নে বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী নামর শোনা যাচ্ছে । প্রায় সকল প্রার্থীই তাঁরা তাদের মতো প্রচার-প্রচারণায় নেমেছেন । গত শুক্রবার ( ৬নভেম্বর ) তিন জন চেয়ারম্যান প্রার্থী একই দিনে পৃথক স্থানে উঠান বৈঠক করে আলোচনায় আসছেন। এতে দেখা যায়, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. আল হাসান মিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড * আঠাালিয়া ) গ্রামবাসীদের সাথে ‘ আঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে‘ সন্ধাকালীন উঠান বৈঠক করেন। আঠালিয়া গ্রামের মুরুব্বি চান্দু বেপারীর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়া ।

ধল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ( ভাটিরচর ) গ্রামবাসীর সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেন ইকবাল হোসেন শামীম । থল্রা ইউনিয়নের সর্বস্তরের জনহনের ব্যানারে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ( এ.এসপি ) এম এ মালেক রানা । সভাপতিত্ব করেন হাজী মো. ফরিদ হোসেন মোল্রা । ভাটিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রচার জনগণ উপস্থিত হন। প্রায় একই সময়ে আরেক প্রার্থী ‘ সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের ‘ সভাপতি ও ধল্লা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক হাজী আব্দুল আল মামুন ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ( জায়গীয় ও ভূমদক্ষিণ ) গ্রামবাসীদের সাথে উঠান বৈঠক করেন ‘ ভূমদক্ষিণ স্কুল এন্ড কলেজ মাঠে ‘। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, চেয়ারম্যান পদ প্রার্থী হাজী আব্দুল আল মামুন ।
একই দিনে পৃথক স্থানে তিনজন চেয়ারম্যান প্রার্থীর একটি মতবিনিময় ও ২টি উঠান বৈঠককে ধল্লা ইউনিয়নের সাধারণ জনগন পজিটিভ চোখে দেখছেন । তারা বলছেন চেয়ারম্যান প্রার্থীগণ তাদের স্ব স্ব অবস্থান থেকে মতবিনিময় সভা , উঠান বৈঠক করে সাধারণ ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এটা ভালো দিক। আমরা যাঁরা সাধারণ ভোটাগণ আছি আমরা চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণা ও ব্যবহারে সন্তুষ্ট । তারা আরো বলেন, প্রচার -প্রচারণায়ে এগিয়ে আছেন চেয়ারম্যান প্রার্থী আল হাাসান মিয়া তিনি এ পর্যন্ত অনেকগুলো উঠান বৈঠকসহ বিভিন্ন ধরনের প্রচারনায় রয়েছেন।
















