প্রতিনিধি 4 October 2026 , 3:51:08 প্রিন্ট সংস্করণ
ঘিওর ( মানিকগঞ্জ ) সংবাদদাতাঃ মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় ইসলাম ধর্ম মহান আল্লাহকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক ও অশালীন ছবি প্রকাশের জের ধরে এক যুবককে জনতা আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে । আটক যুবক উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই গাংডুবি গ্রামের বাসিন্দা বাসুদেব ( ২৫) ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ফেসবুক পেজে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গাত্মক ছবি প্রকাশের অভিযোগ ওঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
১ অক্টোবর রাতে স্থানীয়রা বাসুদেবকে আটক করে পুলিশে খবর দেন। পরে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন।
ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে ২ অক্টোবর দুপুর ১২টার দিকে বাসুদেব রাজবংশীকে আদালতে পাঠানো হয়েছে।স্থানীয় মুসল্লি ও বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।










