জেলার সংবাদ

হরিরামপুরে অসুস্থ দাদীকে দেখতে এসে পানিতে ডুবে কিশোরীর মৃত্যু

  প্রতিনিধি 1 October 2026 , 6:33:59 প্রিন্ট সংস্করণ

হরিরামপুর ( মানিকগঞ্জ ) সংবাদদাতাঃ
মানিকগঞ্জের হরিরামপুরে অসুস্থ দাদীকে দেখতে এসে পানিতে ডুকে মারা গেছে ১৩ বছরের এক কিশোরী ।
১  অক্টোবর ( বৃহস্পতিবার ) সকালে উপজেলার চালা ইউনিয়নের সট্টি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আনিসা ওই এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। তার বাবা কক্সবাজারে একটি হোটেলে চাকরি করেন। আনিসা কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়াশোনা করত বলে জানিয়েছেন তার ফুপু পারভীন আক্তার।
পারভীন আক্তার জানান, তার মা অসুস্থ হওয়ায় তার মাকে তার ভাবির সঙ্গে কক্সবাজার থেকে ২ দিন আগে হরিরামপুরের সট্টি আসেন। আজ সকালে তার ভাতিজি হাটতে হাটতে সট্টি নতুন ব্রিজ কুমপাড় আসলে পানিতে ডুবে যায়। তার ভাতিজির সঙ্গে থাকা ছোট্ট শিশু বাড়িতে গিয়ে আনিসা পানিতে ডুবে গেছে বলে জানায়।
নিহতের চাচা জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিসাকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার প্রীতম দে জানান, আনিসাকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ