প্রতিনিধি 26 October 2026 , 4:34:59 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামে অবস্থিত মেসার্স লালন ব্রিকস নামের একটি ইটাভাটার মালিক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অভৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল । এখন খবর পেয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থ গিয়ে সেই ড্রেজার ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করে দেয় ।
অবৈধভাবে বালুর ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খোলাপাড়া গ্রামের লালন কোম্পানি দীর্ঘদিন ধরে কৃষিজমিতে ড্রেজার বসিয়ে মাটির নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সোমবার বিকেলে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থলে থাকা একটি ড্রেজার ও বালু উত্তোলনের পাইপ ধ্বংস করা হয়। এসময় বলধারা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আব্দুল কুদ্দুস , সিংগাইর থানা পুলিশ তাদের সার্বিক সহযোগিতা করেন।

















