জেলার সংবাদ

সিংগাইরে গাঁজাসহ জনতার হাতে আটক গাঁজা ব্যবসায়ী, ভ্রাম্যমান আদালতে তিন মাসের কারাদন্ড

  প্রতিনিধি 4 November 2026 , 2:39:25 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টা মানিকগঞ্জের সিংগাইরে প্রকাশ্যে গাঁজা বিক্রির করার সময় স্থানীয় জনতার হাতে আটক হন গাঁজা ব্যবসায়ী । পরে ৯৯৯ কল দিয়ে সিংগাইর থানা পুলিশকে ঘটনাটি জানানো হলে সিংগাইর থানার সাব ইন্সপেক্টর মো. রেজাউল করিম (১) ঘটনাস্থলে এসে ঘটনার সত্যাতা পান । সাব ইন্সপেক্টর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামকে বিষয়টি জানালে ওসি মো. মাজহারুল ইসলাম সিংগাইর উপজেলা নির্বাহী অফিসারকে জানান । পরে উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার সহকারী কমিশানর ( ভূমি) মো. আল আমিন কবিরকে ঘটনাস্থলে পাঠান। ঘটনার সত্যাতা পাওয়ায় ঘটনাস্থলেই উপস্থিত স্বাক্ষীগরে সামনে উক্ত গাঁজা ব্যবসায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয় । ভ্রাম্যামন আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. আল আমিন কবির । উক্ত গাঁজা ব্যবসায়ী উপজেলার ধল্রা ইউনিয়নের জায়গীর গ্রামের মৃত বোরহান মোল্লার ছেলে মো. বিশা মোল্লা ( ৫০) । ৪ নভেম্বর ( বুধবার) সন্ধার ৭ টার দিকে জায়গীর বাজার সংলগ্ন ব্রীজের উপর গাজা বিক্রির করার সময় স্থানীয় জনতা তাকে ৮ পোটলা গাঁজাসহ আটক করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ