প্রতিনিধি 7 November 2026 , 3:49:58 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ আমি চেয়ারম্যান হতে পারি না পারি কিন্ত এ মানুষ গুলোর ভালবাসা কোন দিন ভুলবো না। আমি এই ধল্রা ইউনিয়নের জনগণের ভালোবাসায় সিক্ত । আজ আপনারা আমার ডাকে যারা সাড়া দিয়ে ছোট্ট একটি প্রোগ্রামকে জনসমুদ্রে রূপান্তরিত করেছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।

জীবনে অনেক কিছুই আজ আমি পেয়েছি আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন তা সত্যিই ভুলবার নয়, আমি চেয়ারম্যান হতে পারি আর না পারি আমি আপনাদের ভালোবাসা পেয়েছি, আমি আপনাদের জনতার চেয়ারম্যান হয়ে আপনাদের পাশে থাকতে চাই।
আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে যদি সমর্থন দেয় আপনাদের সকলকে সাথে নিয়ে ধল্লা ইউনিয়নকে একটি আধুনিক মাদক মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা আমি করব।
আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী ব্যবসা আমার পেশা, আর রাজনীতি আমার নেশায় পরিণত হয়েছে, ব্যবসার পাশাপাশি আমাদের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কৃতি সন্তান মানিকগঞ্জ -২ আসনের মাননীয়
সংসদ সদস্য আমার রাজনৈতিক অভিভাবক ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত তার দিক নির্দেশনায় আমি আপনাদের কাছে এসেছি, আপনারা চাইলে আমার নেতার আদর্শ অনুযায়ী আমি সাধ্যমত আপনাদের পাশে থাকতে চাই।
কৃষক দলের রাজনীতি করেছি দলের দুর্দিনে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছি নিজ বাড়ি ছেড়ে অন্য জেলা শহরে থাকতে হয়েছে, তাই আপনাদের এমন ভালোবাসা পেয়ে আমি আজ মুগ্ধ আপনাদের এই ঋণ আমি কোনদিন ভুলতে পারবো না।

আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯ নং ধল্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক কৃষকদল নেতা মোঃ আল হাসান মিয়া তার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার ( ৬ নভেম্বর ) সন্ধ্যা সাতটায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য কালে এসব কথা বলেন চেয়ারম্যান প্রার্থী মোঃ আল হসান মিয়া ।
বিশিষ্ট সমাজসেবক মোঃ চান্দু বেপারীর সভাপতিত্বে মত বিনিময় সভায় ছাত্রদল, যুবদল স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন এলাকার নারী পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।মত বিনিময় সভাটি জনসভায় রুপান্তিত হয়।















