জেলার সংবাদ

খেলাধুলা করার জন্য জমি ভাড়া করে দিলেন, চেয়ারম্যান পদ প্রার্থী আল হাসান মিয়া

  প্রতিনিধি 7 November 2026 , 4:13:57 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ও আসন্ন ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভ্যবা চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়া তার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ( আঠালিয়া ) গ্রামবাসীে যুবকদের জন্য খেলাধুলা করার জন্য জমি ভাড়া নিয়ে মাঠ তৈরি করার ঘোষণা দিয়েছেন । গত ৬ নভেম্বর ( শুক্রবার) সন্ধায় আঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ধাকালীন উঠান বৈঠকে স্থানীয় যুব সমাজ তাদের খেলাধুলা করার জন্য আঠালিয়া গ্রামে কোনো বড় মাঠ না থাকায় কারণে তারা খেলাধুলা করতে পারে না, তাই ঐ যুব সমাজ উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি মো. আল হাসান মিয়ার কাছে যুব সমাজের পক্ষ হতে একটি খেলার মাঠের জন্য আবেদন করেন । মো. আল হাসান মিয়া তার বক্তব্যেকালে তিনি আঠালিয়া গ্রামের যুব সমাজের জন্য ৪-৫ বিঘা জমি ভাড়া নিয়ে সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলার মাঠ তৈরি করে দেয়ার জন্য ঘোষণা দেন । এ সময় আল হাসান মিয়া বলেন , যুব সমাজকে মাদক ও অপরাধমুলক কর্মকান্ড থেকে দুরে রাখতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই । কিন্ত আমার এই ইউনিয়নের খেলাধুলা করার জন্য পর্যাপ্ত মাঠ নেই যার কারণে যুুব সমাজ আজ নানা কারনে অপরাধমূলক কর্মকান্ডের সাথ জড়িত হয়ে তার সুন্দর জীবন ধবংস করে দিচ্ছে । তাই আমি যুব সমাজকে ধবংসের হাত থেকে রক্ষা করার জন্য আমার সাধ্যেমেতা চেষ্টা করে যাচ্ছি । আমি আগে থেকে ঘোষণা দিয়েছি যে আমার ধল্লা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে একটি করে খেলার মাঠে আমি নিজ খরচে তৈরি করে দিবো ইনশাআল্লাহ । আজ আমি আঠালিয়া গ্রামের যুব সমাজের খেলাধুলা করার জন্য একটি সুন্দর মাঠ তৈরি করার জন্য জমি ভাড়া করার ঘোষণা দিলাম । আপনারা জমি ভাড়া নিয়ে আমাকে জানাবেন । তার এমন কর্মকান্ডে খুশি স্থানীয় জনগণ । আঠালিয়া গ্রামের বাসিন্দা বাহের শেখ বলেন, আমি অনেক চেয়ারম্যান প্রার্থী দেখিছি কিন্ত এই আল হাসান মিয়ার মতো আর একজনও চেয়ারম্যান প্রার্থী দেখিনি । যিনি ইতিমধ্যে তার নিজস্ব অর্থ দিয়ে ধল্রা ইউনিয়নের বিভিন্ন গ্রামে রাস্তা সংস্কার, ব্রীজ নির্মাণ, প্রতি ওয়ার্ডে খেলাধুলা করার জন্য মাঠ তৈরি, ইউনিয়নের প্রায় প্রতিটি অসুস্থ্য পরিবারের থোঁজখবর নেয়াসহ অসহায়, গরীর মানুষের পাশে দাঁড়ানো আসলে একজন সত্যিকারের জনপ্রতিনিধি হওয়ার যে গুন গুলো থাকার দরকার তার সবগুলো গুনই আল হাসান মিয়ার মধ্যে আছে । তাই আমরা এই ৪ নং ওয়ার্ড ( আঠালিয়া) গ্রামবাসী একসাথে জোট বেধে তার নির্বাচনে কাজ করবো এবং তাকে চেয়ারম্যন নির্বাচিত করে পরিষদে পাঠাবো ইনশাআল্লাহ । কারন তার মত একজন ভালো মানুষ পরিষদে গেলে ধল্লা ইউনিয়নের সাধারণ জনগনের উপকার হবে । স্থানীয় যুব রাব্বি বলেন, আমাদের আঠালিয়া গ্রামে এই ‘ আঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ‘ ছোট একটি মাঠে আমরা কোন রকম খেলাধুলা করতাম । বড় কোন মাঠ না থাকার কারণে এই গ্রামে কোন ভালো মানের খেলাধুলার আয়োজন করা সম্ভয় হয়নি আরমাও ভালোমতো খেলাধুলা করতে পারতাম না। চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়া ভাইয়ের কাছে আমাদের দাবী ছিল আমাদের আঠালিয়া গ্রামে যেন একটি খেলার মাঠ তৈরি করে দেন । তিনি আজ তার নিজ খরচে আমাদের জমি ভাড়া করে খেলাধুলার জন্য মাঠ তৈরি করে দেয়ার ঘোষণা দিলেন আমরা যুব সমাজ খুবই খুশি ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ