জেলার সংবাদ

সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 8 November 2026 , 10:20:17 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে গ্রাহকদের সচেতনতা ও ধারণা দিতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুুপুরে সিংগাইর উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহের সভাপতিত্বে
সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ – ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পল্লীবিদুতের সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. গোলাম মোস্তফা ।

এ সময় বক্তব্য দেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রফেসর বদরুল আলম, সিংগাইর বাজার কমিটির সভাপতি মো. আতাউল হক , জেলা বিএনপি‘র আহবায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন , মো. আমজাদ হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, নুর এ আলম বাবুল , মো. রাকিবুল হাসান প্রমুখ।

সভায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের কার্যক্রম, ব্যবহারবিধি, সুবিধা এবং গ্রাহকদের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয়।

এ সময় মিটার ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি ও বিদ্যুৎ সেবা সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ