জেলার সংবাদ

ধল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে আল হাসান মিয়ার উঠান বৈঠক

  প্রতিনিধি 7 November 2026 , 3:01:14 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ আসন্ন ধল্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী ‘ সিংগাইর উপজেলা কৃষক দলের ‘ সাবেক সদস্য সচিব মো. আল হাসান মিয়া ধল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ( আঠালিয়া ) গ্রামবাসীদের সাথে সন্ধাকালীন উঠান বৈঠক করেছেন। গত ৬ নভেম্বর ( শুক্রবার) সন্ধায় ‘ আঠালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । আঠালিয়া গ্রামের মুরুব্বি মো. চান্দু বেপারীর সভাপতিত্বে ধল্লা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. নাজমুল হাসান এনামুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী ও উপজেলা কৃষক দলের সাবেক নেতা মো. আল হাসান মিয়া । উঠান বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. সিরাজুল ইসলাম। উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, নুরুল হুদা টোকন, মো. জাহাঙ্গীর আলম, মো. রফিকুল ইসলাম , আঠালিয়া গ্রামের মো. আলী হোসেন, আব্দুর রহমান. আব্দুর রহিম, মো. বাদশা মিয়া, কামুড়া গ্রামের রহমত মোল্লা, আব্দুস সালাম , মেদুলিয়া গ্রামের মো. আব্বাস মিয়া , কামুড়া গ্রামের সামাদ মোল্লা, ভাটিরচর গ্রামের মো. ফরিদ হোসেন, আঠালিয়া গ্রামের তেহের খান, ভূমদক্ষিণ গ্রামের নাসির উদ্দিন (নান্নু) ধল্রা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ( ইউপি সদস্য ) মো.ইহসাক খান প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, ধল্লা ইউনিয়নের উন্নয়ন, মাদক ও সামাজিক অবক্ষয় রোধ, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরির প্রত্যয়ে মো. আল হাসান মিয়াকে তারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন করছেন। তাদের ভাষ্য, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় এবং সাধারণ মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততাই তাদের এই সমর্থনের মূল কারণ।

বক্তারা আরও বলেন, ৪ নম্বর ওয়ার্ডের মানুষের মধ্যে মো. আল হাসান মিয়াকে নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। নির্বাচনী মাঠে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে তাকে বিজয়ী করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। সভায় উপস্থিত ভোটারদের পক্ষ থেকেও তাকে ভোট দেয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত কর্মী-সমর্থকরা বলেন, “আমরা শুধু একজন প্রার্থীর পক্ষে ভোট চাইতে আসিনি; আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি নির্বাচিত হওয়ার পরও সাধারণ মানুষের পাশে থাকবেন। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে শিক্ষা ও যুবসমাজের উন্নয়নে কাজ করবেন—এমন নেতৃত্বই আমরা চাই।”

তারা আরও বলেন, ইউনিয়নের তরুণদের একটি বড় অংশকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ বাড়ানো জরুরি। একই সঙ্গে রাস্তা-ঘাট, শিক্ষা, যোগাযোগ ও জনসেবার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার মতো নেতৃত্ব প্রয়োজন। এসব প্রত্যাশা থেকেই তারা মো. আল হাসান মিয়ার পক্ষে মাঠে নেমেছেন বলে জানান।

চেয়ারম্যান প্রার্থী মো. আল হাসান মিয়া বলেন, “আমি নির্বাচিত হলে ধল্লা ইউনিয়নকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডমুক্ত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় খেলার মাঠ নির্মাণসহ খেলাধুলার সুযোগ বাড়ানোর চেষ্টা করব।”

তিনি আরও বলেন, ইউনিয়নবাসীর মৌলিক চাহিদা ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি। তরুণ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ তৈরি, শিক্ষার প্রসার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান এই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী।

সভায় বিপুলসংখ্যক কর্মী-সমর্থক ও স্থানীয় মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে ধল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ