Uncategorized

খেলাধুলা তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে – মো. আল হাসান মিয়া

  প্রতিনিধি 25 October 2026 , 4:36:31 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার ঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও আসন্ন ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়া বলেছেন , খেলাধুলা তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে শরীর সুস্থ রাখে। বর্তমান তরুণসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে উল্লেখ করে তিনি জানান, তরুণদের ভালো কাজে সম্পৃক্ত রাখতে ১২ মাসই কোনো না কোনো টুর্নামেন্টের আয়োজন করা উচিৎ। তিনি সব তরুণকে খেলায় অংশগ্রহণ ও তা উপভোগ করার আহ্বান জানান। আমাদের তরুণ প্রজন্মকে ফুটবলের মতো খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করতে আমরা সবাইকে উৎসাহিত করতে চাই। খেলাধুলা শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি আমাদের জীবনে অধ্যবসায়, ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মূল্য শেখায়। তিনি গত ২৪ অক্টোবর ( শনিবার ) বিকালে ধল্লা ইউনিয়নের ২ নং ওয়ার্ডেরে খাসেরচর পশ্চিমপাড়া যুব সংঘের আয়োজিত ‘ খাসেরচর পশ্চিমপাড়া ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন । এ সময় তিনি আরো বলেন, আসন্ন ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছি । আপনারা এই ধল্রা ইউনিয়ন পরিষদে একজন ক্রীড়াপ্রেমি , সাংস্কৃতিকমনা ব্যক্তিকে চেয়ারম্যান বানাবেন । যিনি আপনাদের পাশে থেকে খেলাÑধুলার প্রতি বেশি মনযোগ দিতে পাড়ে আর আমার জন্য সবাই দোয়া করবেন এবং ভোট দিবেন । আমি কথা দিলাম আমি যদি েএই ধল্লা ইউনিয়ন পনিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে এই ধরনের কোনো টুর্ণামেন্ট আর কারো চাষ করার জমিতে খেলতে হবে না আমি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে একটি করে খেলার মাঠ করে দিবো সরকারীভাবে সুয়োগ না থাকলেও আমি নিজের টাকা দিয়ে জমি ভাড়া নিয়ে সেটাকে খেলার মাঠ তৈরি করে দিবো যাতে আমার ধল্লা ইউনিয়নবাসী সেখানে খেলা-ধুলা করতে পারে এবং ভবিষ্যতে সেখান থেকে এক =দুজন খেলোয়ার জাতীয় দলে খেলতে পারে । ২৪ অক্টোবর বিকাল ৩ টার দিকে খাসেরচর নতুনপাড়া ব্রীজ সংলগ্ন একটি মাঠে এ ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় । খেলায় সভাপতিত্ব করেন – অত্র এলাকার মুরব্বি মো. ছবেদ আলী । এর আগে খেলাটির শুভ উদ্বোধন করেন , ২নং ওয়োর্ডের ইউপি সদস্য প্রদ প্রার্থী মো. রুবেল হোসেন । খেলায় টাইব্রেকারে খাসেরচর সুপার কিংসকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খাসেরচর সুপার ঈগল। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. আলমগীর হোসেন, অ্যাডভোকেট ইম্রানুল হক রবিন, মো. আলাউদ্দিন, মো. ওয়াজুদ্দিন ও মো. আতিকুর রহমান আতিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলার নির্ধারিত সময়ে খাসেরচর সুপার কিংস ও খাসেরচর সুপার ঈগল ১-১ গোলে সমতায় থাকে। পরে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে সুপার ঈগল ৪টি গোল করে, অন্যদিকে সুপার কিংস করে ৩টি গোল। ফলে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে খাসেরচর সুপার ঈগল।

খেলা পরিচালনা করেন রবজাউল করিম রঞ্জু। ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সুপার ঈগলের নুর ইসলাম। সেরা গোলকিপার নির্বাচিত হন মো. রনি এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন এফ ল ফাহাদ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ