জেলার সংবাদ

ধল্লা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল আল মামুনের উঠান বৈঠক অনুষ্ঠিত

  প্রতিনিধি 7 November 2026 , 5:14:34 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯ নং ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সভাপতি, ধল্রা ইউনিয়ন বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক হাজী আব্দুল আল মামুনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর ( শুক্রবার) সন্ধায় ধল্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ( জায়গীর, ভূমদক্ষিণ ) গ্রামবাসীর উদ্দ্যেোগে ‘ভূমদক্ষিণ স্কুল এন্ড কলেজ মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । (অবসরপ্রাপ্ত) ব্যাংক কর্মকর্তা আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে ও মো. ফয়সাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদ প্রাথী হাজী আব্দুল আল মামুন । উক্ত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, মো. আবু সাঈদ , মো. জালাল উদ্দিন শিকদার,কাজীমুদ্দিন মোল্লা, মো. নিজাম প্রামানিক, মো. সিরাজুল ইসলাম, মো. শামীম মিয়া, মো. আরশেদ আলী মাদবর, জালাল উদ্দিন শিকদার, সালাউদ্দিন প্রামানিক, মো. সাজুন মাহমুদ, মো. অহাদনূর হোসেন, মো. সলিমউদ্দিন, মো. ইউসূফ আলী মোল্লা, মো. শহিদুল ইসলাম, শিক্ষক মো, আকমল হোসেন, মো. কাশেম মোল্লা, আব্দুল ওহাব , মো. আব্দুল আজিজ, নাসির উদ্দিন মো. আব্দুস সাত্তার , মো. শরিফ হোসেন মেম্বার প্রমুখ ।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল আল মামুন বলেন, তিনি নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত, আধুনিক ও উন্নত ধল্রা ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, এলাকার মানুষের সমস্যা ও চাহিদা চিহ্নিত করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে জনসেবাকে আরও কার্যকর করাই তাঁর লক্ষ্য। হাজী আব্দুল আল মামুন আরো বলেন, আমি যাতে আপনাদের ভালোবাসয় আরো সামনের দিকেেএগিয়ে যেতে পারি, আপনাদের পাশে থাকতে পারি, আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি । ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন আমার নেতা মানিকগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ধল্লা ইউনিয়নের বিভিন্ন ধরনের উন্নয়নের কাজ শুরু করে দিয়েছেন তাই অপানারা যদি আমাকে ওই চেয়ারম্যানের চেয়ারে বসান তাহলে আরো অনেক বেশি উন্নয়নমূলক কাজ করতে আমি পারবো।

বৈঠকে স্থানীয় এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনসেবার নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় হাজী আব্দুল আল মামুন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। বাসিন্দারাও তাঁদের এলাকার বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও উন্নয়নসংক্রান্ত দাবির কথা তুলে ধরেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন, তাঁদের মতামত জানা এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার অংশ হিসেবে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ