জেলার সংবাদ

সিংগাইরে বিভিন্ন পূজামন্ডপে জিআর এর চাল বিতরণ করলেন সাংসদ শান্ত

  প্রতিনিধি 6 October 2026 , 3:02:45 প্রিন্ট সংস্করণ

 নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিভিন্ন পূজামন্ডপে চাল  জি আর এর চাল বিতরণ করলেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে আনুষ্ঠানিক ভাবে পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে এ চালের বরাদ্দ পত্র (ডিও) তুলেদেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
এদিন দুপুরে জিআর চাল বিতরণ ও শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: আল আমীন কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী সজিব কুমার সাহার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাফসান রেজা, পল্লীবিদ্যুৎ সিংগাইর জোনাল অফিসের ব্যবস্থাপনা পরিচালক (ডিজিএম) গোলাম রাব্বানী, উপজেলা প্রকৌশলী মো: গোলাম সামদানী, উপজেলা আনসার ভিডিপি অফিসার সুশান্ত মোদক, সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রভাষক জগদীশ চন্দ্র মালো, বেণী মাদব সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল করিম প্রমূখ।
সভা শেষে ৮৪ টি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ছয়শত কেজি করে (মোট ৫০ টন ৪ শত কেজি) চালের বরাদ্দ পত্র (ডিও) তুলেদেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ