জেলার সংবাদ

বায়রা ইউনিয়নে উন্নয়ন ও সেবার অঙ্গীকার নিয়ে নির্বাচনী মাঠে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক ছাত্র নেতা বশির আহমেদ স্বপন

  প্রতিনিধি 10 November 2026 , 11:53:19 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১ নং বায়রা উন্নয়ন, সুশাসন ও জনসেবার বিভিন্ন প্রতিশ্রুতি তুলে সাধারণ জনগন ও ভোটারদের মন জয় করার চেস্টা চালিয়ে যাচ্ছেন সাবেক ছাত্র নেতা বশির অাহমদে স্বপন । তিনি বলেছেন, “উন্নয়নের ধারা অবিরাম চলুক—উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ ও জনবান্ধব বায়রা ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদের সব ধরনের নাগরিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার স্থায়ী উন্নয়ন, কাঁচা ও ভাঙাচোরা সড়ক সংস্কার, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদ স্বপন আরো বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করা হবে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইউনিয়নের পরিবেশ উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
প্রবাসীদের অবদানকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে প্রয়োজনীয় সহযোগিতা ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়ে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে নিরাপদ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য রয়েছে। এছাড়া ঝগড়া-বিবাদ ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত বিভিন্ন করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কে ইউনিয়নবাসীকে সময়মতো সচেতন ও অবহিত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে জনগণ সরকারি সেবা ও সুযোগ-সুবিধা সহজেই গ্রহণ করতে পারেন। বশির আহমেদ স্বপন বলেন, “আপনাদের সমর্থন, সহযোগিতা, দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি উন্নত, আধুনিক, সমৃদ্ধ ও মডেল বায়রা ইউনিয়ন। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা।” স্থানীয়দের মতে, ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি নিয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে বশির আহমেদ স্বপন এর ঘোষণাগুলো ইতোমধ্যে স্থানীয় জনমহলে আলোচনা সৃষ্টি করেছে। মানচিত্রদেখুন

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ