Uncategorized

বাড্ডার নতুন সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করলেন , আলী আজগর

  প্রতিনিধি 9 November 2026 , 4:27:47 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সাব রেজিস্ট্রি অফিস ‘বাড্ডা‘ । বাড্ডার নতুন সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন ‘আলী আজগর ‘ তিনি গত ২ নভেম্বর ( রবিবার) সকালে উক্ত অফিসে যোগদান করেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে বরন করেন বাড্ডা সাব রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী, টিসি মোহরার, মোহরার, নকলনবীশগণ। আলী আজগর ২০১৩ সালে পিএসসি মাধ্যমে আইন ,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সাব রেজিস্ট্রার পদে যোগদান করেন। বাংলাদেশ সরকারের বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান নিবন্ধন অধিদপ্তরের অধীনস্থ সাব রেজিস্ট্রি অফিস । আলী আজগর চাকুরিতে যোগদান করে রেজিস্ট্রি সংক্রান্ত সকল আইন-কানুন ও সিনিয়রদের সুপরামর্শক্রমে নিষ্ঠার সাথে সরকারের গুরু দায়িত্ব পালন করা শুরু করেন। আলী আজগর তার প্রথম চাকুরি জীবন শুরু করেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা সাব রেজিস্ট্রার হিসেবে । সেখানে প্রায় ২ বছর কর্মজীবন শেষ করে বদলি হয়ে যান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়, সেখানে নিষ্ঠার সাখে সকল দলিল লেখক ও স্টাফদের সাথে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এর তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া , এরপর নারায়গঞ্জের আড়াইহাজার , চট্রগামের পাহাড়তলী এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার সাব রেজিস্ট্রার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন । গত ২৫ অক্টোবর মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে বদলি হয়ে তিনি ঢাকার বাড্ডা সাব রেজিস্ট্রি অফিসে সাব রেজিস্ট্রার নতুন দায়িত্ব পালন করে চলেছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ