প্রতিনিধি 24 October 2026 , 7:43:02 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ রাজনীতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগের সিংগাইর উপজেলা শাখার সভাপতি মো. শাকিল আহমেদ কে আটক করেছে সিংগাইর থানা পুলিশ । শুক্রবার (২৩ অক্টোবর) বেলা দুপুরে তাকে তার নিজ বাড়ি উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রাম থেকে আটক করা হয় ।

গ্রেপ্তার শাকিল আহমেদ উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মোহাম্মদ আরজুর ছেলে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে সিংগাইর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম ভূইয়ার দায়ের করা একটি মারামারি ও চাঁদাবাজির মামলায় তাকে আটক দেখানো হয় । ২৪ অক্টোবর ( শনিবার ) দুপুরে তাকে পুলিশ পাহারায় কোর্টর মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. মাজহারুল ইসলাম ।
এদিকে শাকিল আহমেদের গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাঁরা ফেসবুকে পোস্ট দিয়ে শাকিলের মুক্তি দাবি করেছেন।
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশী (সুমন) তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “কিছুক্ষণ আগে গ্রেপ্তার সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি Shakil Ahameed-এর গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিঃশর্ত মুক্তি চাই।”
সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি সমেজ উদ্দিন তাঁর পোস্টে লেখেন, “সিংগাইর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. শাকিল আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
অন্যদিকে সিংগাইরের ধল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফেরদৌস খান ফেসবুকে লেখেন, “সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি Shakil Ahammed ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে অবিলম্বে মুক্তি চাই।”

















