প্রতিনিধি 26 October 2026 , 6:56:22 প্রিন্ট সংস্করণ
মো. জয়নাল আবেদীনঃ
দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী। আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। পাশাপাশি, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।
যে সকল সাব রেজিস্ট্রারকে যে অফিস বদলি করা হয়েছে , ঢাকা সদর সাব রেজিস্ট্রার মো. নোয়াজ মিয়াকে নরসিংদী সদরে, সুত্রাপুরের সাব রেজিস্ট্রার মো. আবরার ইবনে রহমানকে মাদারীপুর জেলার শিবচর উপজেলায়, ঢাকার মিরপুরের সাব রেজিস্ট্রার মুহাম্মদ সাদ্দাম হোসেন খানকে মানিকগঞ্জের ঘিওর উপজেলায়, ঢাকা সদর রেকর্ডরুমের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমানকে চট্রগ্রামের পটিয়া উপজেলায়, গুলশানের সাব রেজিস্ট্রার আব্দুল আল মামুনকে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ উপজেলায়, ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ সাব রেজিস্ট্রার কামরুজ্জামান কবিরকে রাজশাহী জেলার ভবানীগঞ্জ , ঢাকার মোহাম্মদপুরের সাব রেজিস্ট্রার আব্দুল কাদিরকে সিলেট সদরে, ডেমরার সাব রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া সাব রেজিস্ট্রার রাফায়েল ফাতেমীকে পাবনার সুজানগরে, ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার মো. নাজমুল হাসানকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়, ঢাকার দোহার উপজেলার সাব রেজিস্ট্রার আকলিমা ইয়াসমিনকে টাঙ্গাইর জেলার গোপালপুর উপজেলায়,কেরানীগঞ্জ মডেল উপজেলার সাব রেজিস্ট্রার মোহাম্মদ মিরাজ উদ্দিনকে কক্সবাজার উখিয়া উপজেলায়, ঢাকার বাড্ডার সাব রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলায়, তেজগাঁও সাব রেজিস্ট্রার মো. মোহায়মেনুর রহমানকে মেহেরপুর সদর উপজেলায়, ঢাকার আশুলিয়া সাব রেজিস্ট্রিার মো. খায়রুল বাশার পাভেলকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায়, রায়পুরা উপজেলার সাব রেজিস্ট্রার শামস জামান রাফিকে সিরাজগঞ্জ জেলার গান্দাইল উপজেলায়, কেরানীগঞ্জ দক্ষিণ সাব রেজিস্ট্রার মোহাম্মদ ইমরুল খোরশেদকে চাঁদপুর জেলার মোহনপুর সাব রেজিস্ট্রি অফিসে, ঢাকার ধানমন্ডির সাব রেজিস্ট্রার মো. আরিফুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায়,ফতুল্লার সাব রেজিস্ট্রার এস এম আদনান নোমানকে গাজীপুরের গালীগঞ্জে, কালীগঞ্জের সাব রেজিস্ট্রার মো.হাফিজুর রহমানকে শেরপুর জেলার নকলা উপজেলায়, ঢাকার শ্যামপুরের সাব রেজিস্ট্রার মো. আখলাকুর রহমানকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে, ঢাকার পল্লবীর সাব রেজিস্ট্রার মো.জাহিদুল হককে মৌলভীবাজারের রাজনগরে, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার সাব রেজিস্ট্রার মো. সাজ্জাদ হোসেনকে গাজীপুরের শ্রীপুর উপজেলায়, শ্রীপুরের সাব রেজিস্ট্রার মো. সোহেল রানাকে নওগার রানীনগরে, কুমিল্লার সাকসাম উপজেলার সাব রেজিস্ট্রার মো. সাজ্জাদুল কবিরকে মুন্সিগঞ্জ সদরে, নরসিংদী জেলার শিবপুর উপজেলা সাব রেজিস্ট্রিার মো, মাহাবুব হোসেনকে মুন্সিগঞ্জের গজারিয়ায়,কক্সবাজারের উখিয়ার সাব রেজিস্ট্রার অভিজিত করকে ময়মনসিংহ জেলার কান্দিপাড়ায়,কান্দিপাড়ার সাব রেজিস্ট্রার স্বপ্না বিশ্বাসকে ময়মনসিংহ জেলার নান্দাইলে , চট্রগ্রামের পটিয়ার সাব রেজিস্ট্রার মেসবাহ উদ্দিন আহমেদকে চট্রগ্রামের হাটহাজারী উপজেলায়, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সাব রেজিস্ট্রার নারায়ণ মন্ডলকে ফরিদপুর সদর উপজেলায়, ঝিনাইদহ জেলার শৈলকুপার সাব রেজিস্ট্রার সোনালী খানমকে মানিকগঞ্জের হরিরামপুরে, হরিরামপুরের সাব রেজিস্ট্রার শারমিন সুলতানকে চট্রগ্রামের গাছবাড়িয়ায়, কুমিল্লার মনোহরগঞ্জের সাব রেজিস্ট্রার আইরিন রহমান সনিকে ভূমি নিবন্ধন ব্যবস্থপনা অটোমেশন প্রকল্পে, সিরাজগঞ্জের উল্লাপাড়ার সাব রেজিস্ট্রার ফারহানা আজিজকে নারায়ণগঞ্জের বন্দরে, সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার সাব রেজিস্ট্রার মো. সিফাতুল্লাহকে নরসিংদীর শিবপুরে, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সাব রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে ময়মনসিংহ সদরে, ময়মনসিংহ সদরের সাব রেজিস্ট্রার মো. জাহিদ হাসানকে নেত্রকোণার বারহাট্রায়, সিরাজগঞ্জে বেলকুচি উপজেলার সাব রেজিস্ট্রার মো. মাসুদ রানাকে রাজশাহীর পুঠিয়ায়, পুঠিয়ার সাব রেজিস্ট্রার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে জামালপুরের মেলান্দহে, ময়মনসিংহ জেলার ধোবাউড়ার সাব রেজিস্ট্রার আজমেরী নির্ঝরকে একই জেলার গৌরীপুরে, গৌরীপুরের সাব রেজিস্ট্রার মো. রফিকুল ইসলামকে ময়মনসিংহের ধোবাউড়ায়, টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সাব রেজিস্ট্রার মো. শাখাওয়াত হোসেনকে একই জেলার নাগরপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার সাব রেজিস্ট্রিা মো. তফাজ্জল হোসেনকে নরসিংদী জেলার পলাশ উপজেলায়, পলাশ উপজেলার সাব রেজিস্ট্রিার মো. মিজানুর রহমানকে কিশোরগঞ্জের ইটনায়, সিলেট জেলার বিয়ানীবাজারের সাব রেজিস্ট্রার মো. জয়নাল আবেদীনকে ফেনীর ছাগলনাইয়া, ছাগলনাইয়ার সাব রেজিস্ট্রার নুরজাহান রহমানকে ব্রাম্বণবাড়িয়ার কসবায়, নুুরুল আবহারকে বরিশালের বাখারে, আসমা আক্তারকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়, পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার সাব রেজিস্ট্রার মো. মোবারক হোসেনকে ভোলার তজুমদ্দিন, যশোর জেলার নোয়াপাড়া উপজেলার সাব রেজিস্ট্রার মো. ইকবাল হোসেনকে ঝিনাইদহের শৈলকুপায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সাব রেজিস্ট্রার মাহফুজুর রানাকে শরিয়তপুরের ডামুড্যায়, মেহেরপুর সদর উপজেলার সাব রেজিস্ট্রার মো. মনিরুজ্জামানকে কুষ্টিয়া সদরে, ভোলার চরফ্যাশনের সাব রেজিস্ট্রার কাউসার খানকে কিশোরগঞ্জের ভৈরবে, ভৈররে সাব রেজিস্ট্রার মো, সিরাজুল ইসলামকে শরিয়তপুরে সদরে, রাজশাহীর চারঘাটার সাব রেজিস্ট্রার খালেদা সুলতানাকে বগুড়া জেলার শেরপুর উপজেলায়, কুমিল্রার মুরাদগরের সাব রেজিস্ট্রার মেহেদী হাসানকে একই জেলার মনোহরগঞ্জ, নারায়ণগঞ্জের রুপগঞ্জের সাব রেজিস্ট্রার গোলাম মোর্তজাকে ঢাকার কালামপুরে , সাতক্ষীরার সদর উপজেলার সাব রেজিস্ট্রার অমায়িক বাবুকে ঢাকার সদর রেকর্ডরুম , চুয়াডাঙ্গা সদর সাব রেজিস্ট্রার অজয় কুমার সাহাকে ঢাকার গুলশানে, চট্রগ্রামের ফটিকছড়ি উপজেলার সাব রেজিস্ট্রার অমিত মঙ্গল চাকমাকে ঢাকার নবাবগঞ্জে, কুষ্টিয়ার সদর উপজেলার সাব রেজিস্ট্রার ঢাকার রেকানীগঞ্জে, নরিসংদীর মনোহরদী উপজেলার সাব রেজিস্ট্রার গোবিন্দ সাহাকে ঢাকার সদরে, ব্রাম্বণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সাব রেজিস্ট্রর এস,এম আবু মুছাকে ঢাকার শ্যমাপুরে , কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সাব রেজিস্ট্রার মোহাম্মদ হানিফকে ঢাকার মোহাম্মদপুরে, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মনীয়া রায়কে ঢাকার তেজগাঁয়ে, চট্রগ্রামের গাছবাড়িয়ার সাব রেজিস্ট্রার সিং মং ধোয়াইকে ঢাকার আশুলিয়ায়, টাঙ্গাইল জেলার গোপালপুরের সাব রেজিস্ট্রার রাজীব মজুমদারকে ঢাকার কেরানীগঞ্জ দক্ষিণে, মানিকগঞ্জের ঘিওর উপজেলার সাব রেজিস্ট্রার সর্মিলা আহমেদ শম্পাকে ঢাকার পল্লবীতে, মুন্সিগঞ্জ সদর উপজেলার সাব রেজিস্ট্রার মো. আজগর আলীকে ঢাকার বাড্ডায়, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সাব রেজিস্ট্রার নাজনীন জাহানকে ঢাকার সুত্রাপুরে,চাঁদপুর জেলার চিতোষীর সাব রেজিস্ট্রার ফরিদা আক্তারকে ঢাকার ডেমরায়,চট্রগ্রামের সাতকানিয়া উপজেলার সাব রেজিস্ট্রার টিনু চাকমাকে ঢাকার ধানমন্ডিতে, কক্সাবাজার সদরের সাব রেজিস্ট্রার জাহিদুর রহমানকে ঢাকার দোহার উপজেলায়, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সাব রেজিস্ট্রার উম্মে সালমাকে ঢাকার উত্তরায়, রংপুর জেলার গঙ্গাচড়ার সাব রেজিস্ট্রার রিপন চন্দ্র মন্ডলকে লালমনিহাট সদরে, যশোরের ঝিকরগাছা উপজেলার সাব রেজিস্ট্রার মো. শাহিন আলমেক গাজীপুরের টঙ্গীতে,কক্সবাজারের উখিয়া উপজেলার সাব রেজিস্ট্রার মোরশেদ আলমকে সিলেটের জৈন্তাপুরে, মাদারীপুরের শিবচর উপজেলার সাব রেজিস্ট্রার খন্দকার আহসানুল হককে লালমনিহাটেরর তুষভান্ডারে, সিলেট সদরের সাব রেজিস্ট্রার মিনহাজ উদ্দিনকে ব্রাম্বণবাড়িয়ার আশুগঞ্জে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সাব রেজিস্ট্রার মোজাফ্ফর হোসেনকে চট্রগ্রামের সীতাকুন্ডে, শীতাকুন্ডের সাব রেজিস্ট্রার মো. রায়হান হাবিবকে টাঙ্গাইলের ভূয়াপুরে, মাদারীপুরের কালকিনি উপজেলার সাব রেজিস্ট্রার আহসানুল হাবিবকে কুমিল্লার মুরাদনগরে, শেরপুর সদর উপজেলার সাব রেজিস্ট্রার খন্দকার মেহবুবুল ইসলামকে কিশোরগঞ্জ সদরে, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার সাব রেজিস্ট্রার শেখ নাছিমুল আরিফকে শেরপুর সদরে, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সাব রেজিস্ট্রার মাহফুজুর রহমানকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বদলি করা হয় ।














