জেলার সংবাদ

ধল্লার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আল হাসান মিয়ার পথসভা

  প্রতিনিধি 10 November 2026 , 12:13:57 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে নির্বাচনী পথসভা করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. আল হাসান মিয়া ।

১০ নভেম্বর (মঙ্গলবার) দুপুর থেকে তিনি নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খাসেরচর, লাঙ্গুলিয়া,ভাটিরচর গ্রামে কয়েক শত নেতাকর্মী নিয়ে পধসভা করেন

পথসভায় মো. আল হাসান মিয়া বলেন, “আমি নির্বাচিত হলে ধল্রা ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মাদক একটি পরিবার ও যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক কারবারিকে প্রশ্রয় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, “আমাদের ইউনিয়নের অনেক শিক্ষিত যুবক বেকার। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও ভালো কাজে সম্পৃক্ত করতে চাই। আমি কথায় নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। তিনি আরো বলেন, ধল্লা ইউনিয়নের সবচেয়ে অবহেলিত ২ নং ওয়ার্ডের লাঙ্গুলিয়া গ্রাম । যে গ্রামে প্রতিদিন টন টন বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। সেই সবজি বাজারে বিক্রি করার মতো কোন পরিবেশ নেই কারণ এই গ্রামে আসতে হয় দুটি নদী পাড় হয়ে । এখানে আসার মতো কোন রাস্তা, ঘাট এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি । অনেক কষ্ট করে এখানকার কৃষক তাদের চাষকৃত সবজি বিভিন্ন বাজারে সঠিক দামে বিক্রি করতে পারে না কারণ যাতায়তের জন্য কোন পরিবহন আসতে না পাড়ায় তাদের ফসলের সঠিক মূল্য তারা পায় না। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে এই অঞ্চলে আসার জন্য দুটি নদীতে এলজিইডি থেকে বড় ধরনের ব্রীজের কাজ করব ইনশাআল্লাহ ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ