জেলার সংবাদ

ঘিওর উপজেলা পরিষদের সাবেক চেয়রম্যান ও যুবলীগ নেতা , জনি ডিবির হাতে আটক

  প্রতিনিধি 28 November 2026 , 2:55:21 প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান , মানিকগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, মাহাবুবুর রহমান জনিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর উত্তরায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন ঢাকা মহানগর ডিবি পুলিশের বরাত দিয়ে জানান, গ্রেফতার মাহাবুবুর রহমান জনিকে ঢাকা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয় । তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ