প্রতিনিধি 28 November 2026 , 3:45:40 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ -২ আসনের মাননীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত‘র নির্দেশনায় ও সিংগাইর উপজেলা ‘ জিয়া মঞ্চের ‘ সহ সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচননে উপজেলার ৪ নং বলধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. টুটুল মিয়ার নেতৃত্বে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা বাজারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে বলধারা ইউনিয়ন পরিষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। বলধারা বাজারের বিভিন্ন অলি-গলি ঘুরে গিয়ে মিছিলটি নূর মহসিনবিত্যায়ন পারিল উচ্চ বিদ্যালয়ের গেটে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে । বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন. জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, মিছিল থেকে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর বিএনপি‘র সাবেক প্রচার সম্পাদক নূরে আলম বাবুল, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিকসহ আরো নেত্রীবৃন্ধ।
মিছিল শেষে সমাবেশে পদপ্রার্থী মো. টুটুল মিয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা জনগণ মেনে নেবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হলে যুবসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ জানাবে। তিনি বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ জন্য যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। টুটুল মিয়া আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।














