প্রতিনিধি 25 November 2026 , 11:26:03 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে বায়রা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বায়রা বাজারের চার রাস্তামোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বায়রা ইউনিয়ন পরিষদের গেট হয়ে আবার একই স্থানে এসে মিছিলটি শেষ হয় ।

এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান তারা। । বিক্ষোভ মিছিলের আগে এক সংক্ষিপ্ত সমাবেশ হয় । উক্ত সমাবেশে বায়রা ইউনিয়ন বিএনপি‘র সহ সভাপতি মো. ছকেল উদ্দিনের সভাপতিত্বে ও বায়রা ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন বিল্টু সঞ্চালনায বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা বিএনপি‘র আহবায়ক কমিটির সদস্য মো. আব্দুল মান্নান, সিংগাইর উপজেলা বিএনপি‘র সাবেক সিনিয়র সহসভাপতি ডাঃ সফিউদ্দিন খান, সাবেক ছাত্রনেতা ও আসন্ন বায়রা ইউনিয়ন পরিষদ নির্াাচনে চেয়ারম্যান পদ প্রার্ মো. বশির আহমেদ স্বপন , বায়রা ইউনিয়ন বিএনপি‘র সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, বায়রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্যসচিব মহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিরুল ইসলাম জামিল এবং সিংগাইর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ডালিম হোসেন,সিংগাইর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক ফয়সাল গাজী প্রমুখ । এ সময় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত । সাবেক ছাত্রনেতা ও বায়রা ইউপি‘র সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্ বশির আহমেদ স্বপন তার বক্তব্যে বলেন ,“নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন শান্ত জনপদকে অশান্ত করার চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা মাঠে রয়েছে। কেউ কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হস্তে প্রতিহত করা হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্র মেরামতের কাজে হাত দিয়েছে, চারদিকে উন্নয়নের জোয়ার বাইছে; ঠিক সেই মুহূর্তে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় আগুন সন্ত্রান চালিয়ে মানুষ হত্যা করেছে। বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই দলের একটি নেতাকর্মী বেঁচে থাকতে আর কোন সন্ত্রাস দেশে করতে দেওয়া হবে না। প্রয়োজনে দলের নেতাকর্মীদের নিয়ে আমরা রাজপথে পাহারা দেবো। যেখানেই সন্ত্রাসীদের দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের মাধ্যমে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে বিএনপি রাজপথে থেকে তা প্রতিহত করবে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। এলাকার আইনশৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তাঁরা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় রাজপথে থাকবে। পলাতক নেত্রীর কথায় কেউ যদি দেশে অরাজকতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

















