জেলার সংবাদ

সিংগাইরে একই পরিবারের ৪ নারী মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

  প্রতিনিধি 24 November 2026 , 6:10:01 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলামের নির্দেশনায় থানার এস আই মো. রেজাউল করিম, থানা এলাকার একটি বাড়িতে অফিযান চালিয়ে একই পরিবারের ৪ নারী মাদক ব্যবসায়ীকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেন । আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, সিংগাইর উপজেলার ধল্রা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের আক্কাস আলীর স্ত্রী হাজেরা খাতুন (৬৩) আক্কাস আলীর মেয়ে রোজিনা বেগম ( ৪৩) , তাসলিমা আক্তার (৪০), ঝরনা আক্তার ( ৩৫) , রোজিনা বেগমের ছেলে মো. শরিফ মিয়ার স্ত্রী মোসা.তানহা বেগম (২০) । এসময় কৌশলে মূল ব্যবসায়ী ঝরনা আক্তার ও তার স্বামী মাসুদ মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় । গত ২২ নভেম্বর ( রবিবার) সন্ধা ৭ টার দিকে থানার এস আই মো. রেজাউল করিম তাদের আটক করেন। আটকরে পর তাদের থানা হেফাজতে নেয়া হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন থানার এলাকার ধল্রা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের জৈনিক আক্তাস আলীর বাড়ির সামনে মাদক বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছেন । এমন খবরের সত্যাতা যাচায়ের জন্য থানার এস আই মো. রেজাউল করিম , এস আই মো. খন্দকার আমিনুল ইসলাম , এ এস আই মো. শাহীন আলম , ফোর্স শাপলা খাতুন, রিনা আক্তারসহ প্রয়োজনীয় পুলিশ সদস্যগণ সেখানে যান । ঘটনাস্থলে পুলিশ পৌছানোর সাথে সাথে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন মাদক কারবারী তাদের হাতে থাকা দুটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয় । এসময় উক্ত স্থানে অবস্থানরত ৪ নারীকে আটক করে তাদের দেহ তল্লাসী করে রোজিনা বেগমের এর ডান হাতে থাকা সাদা রংয়ের একটি প্লাস্টিকের ব্যাগে থাকা দুই কেজি করে মোট ১০ কেজি , তাসলিমা আক্তারের এর ডান হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৫ প্যাকেট যার প্রতিটি ওজন ২ কেজি করে মোট ১০ কেজি. তানহা আক্তারের ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের পলিথিন ব্যাগে ৪ প্যাকেট শুকনো গাঁজা , যার প্রতিটি ওয়াজ ২ কেজি করে ৮ কেজি, হাজেরা খাতুনের নিকট থেকে ১ প্যাকেট শুকনো গাাঁজা যার ওজন ২ কেজি, পলাতক ঝরনা আক্তারের ফেলে যাওয়া পলিথিন ব্যাগে ২টি শুকনো গাঁজা যার ওজন ৪ কেজি , পলাতক মাদক ব্যবসায়ী মাসুদের ফেলে যাওয়া পলিথিন ব্যাগে ২ কেজিসহ মোট ৩৮ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা । আটকের পর তাদের বিরুদ্ধে থানার এস আই মো. রেজাউল করিম বাদী হয়ে সিংগাইর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেন। পরের দিন ২৩ নভেম্বর (সোমবার) আটক ব্যক্তিদের পুলিশ পাহারায়ে কোর্টে প্রেরণ করা হয় । থানার ওসি মো. মাজহারুল ইসলাম আরো জানান, সিংগাইর থানার এ যাবৎকালের সবচেয়ে বেশি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন ধরে মাদক বিকি করে আসছিলেন তাদের বিরুদ্ধে সিংগাইর থানাসহ অনন্যা থানায় একাধিক মাদক মামলা রয়েছে ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ