প্রতিনিধি 25 November 2026 , 3:08:53 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও আসন্ন ধল্লা ইউনিয়ন পরিষদ নির্াচনে চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়ার নেতৃত্বে ‘ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিংগাইরের ধল্লায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ( ২৪ নভেম্বর) বিকালে‘ হেমায়েতপুর সিংগাইর আঞ্চলিক মহাসড়কের ‘ শহীদ রফিক সেতুর পশ্চিম পাশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ – ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ।

চেয়ারম্যান প্রার্থী আল হাসান মিয়া বলেন, পতিত সৈরাচারি, শিশু হত্যাকারি আওয়ামী লীগ ও তাদের দোষর যুবলীগ, ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এই অপশক্তিকে রাজপথে কঠোর ভাবে মোকাবেলা করা হবে। ককটেল ফুটিয়ে, আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টির কঠোর জবাব দেওয়া হবে। বিগত ষোল বছরের অপকর্ম ও বর্তমানে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিচার করা হবে। ষড়যন্ত্রকারীদের শিকর উপরে ফেলা হবে। ২৪-এর গণঅভ্যূত্থানে পরাজিত শক্তিকে পুনরায় এদেশের মানুষকে হয়রানি নির্যাতন লুটপাট করার সুযোগ দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, আপা আর ফিরবে না’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা’ ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন শ্লোগান দেন। এ সময় ধল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রধান অতিথি মানিকগঞ্জ – ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, মানিকগঞ্জ তথ্য সিংগাইরের মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্রা রাজপথে ছিল, আছে, থাকবে। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করবো। কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে আসে, তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। প্রতিটি মহল্লায়, প্রতিটি মোড়ে আমাদের কর্মীরা পাহারায় থাকবে, যাতে কেউ নাশকতা করে শান্তি নষ্ট করতে না পারে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও টায়ার পোড়ানো বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তার পাল্টা জবাব দেওয়া হবে।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকান্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় প্রায় ২৫০০ লোকের সমাগম ঘটে। উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি‘র আহবায়ক কমিটির সদস্য ও ধল্লা ইউনিয়নের “সমন্বয়ক” মো. আলাউদ্দিন , পৌর বিএনপি নেতা নূরে আলম বাবুল , মো. ওয়াজ উদ্দিন, মো. শরিফ হোসেন, মজিবুর রহমান, ইয়াসিন হোসেন, আব্দুল কাদের মিয়া, আবেদ আলী, নুরু মোল্লা, দুলাল মাতবর, কুদ্দুসুর রহমান, নূর ইসলাম মোল্লা, রবিন মোল্লা, মো. ইউনূস মোল্লা, মো. গিয়াস উদ্দিন মোল্লা, ওয়াহেদ কোম্পানী , আব্দুর রশিদ মোল্লা , বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, মো. নুরু মোল্লা, সামসুল ঞখ মেম্বার ,
ধল্লা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান এনামুল, মো. রিপন হোসেন, মো. পিয়ার আলী, রাশেদ রানা, মহসিন মিয়া, সেচ্ছসেবকদলের আহবায়ক মো. মিজানুর রহমান , যুগ্ম আহবায়ক সেন্টু মিয়া, মো. আওয়াল মোল্লা,
ধল্লা ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, যুগ্ম আহবায়ক শাওন মিয়া , ছাত্রদল নেতা আকাশ মাহমুদ , মো. তুহিন মিয়া, মো. ইসমাঈল হোসেন প্রমুখ। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় ধল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রাম হতে নারী পুরুষসহ প্রায় ২ হাজার ৫শত লোকের সমাগম ঘটে । এতে সবচেয়ে আলোচিত হয়েছে প্রায় ১ হাজার নারী কর্মীদের আগমন ।















