প্রতিনিধি 25 October 2026 , 5:01:58 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার ঃ
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জে সিংগাইর উপজেলার ১ নং বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী সাবেক ছাত্র নেতা , সমাজে সেবক , মো. বশির আহমেদ স্বপন বায়রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ( চরজামালপুর) গ্রামে বাড়িতে বাড়িতে তার নির্বাচনী ওয়াদাপুর্ণ লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেছেন । গত ২৫ অক্টোবর ( রবিবার) বিকাল ৩ টার দিকে তিনি তার নেতার্মী সাথে নিয়ে চরজামালপুর গ্রামের বিভিন্ন চায়ের দোকান, মুদিসহ অত্র গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদের তার জন্য দোয়া ভোট চাচ্ছেন । এ সময় তিনি তার নির্বাচনী প্রচারণার লিফলেট মানুষের হাতে তুলে দেন এবং আগামী নির্বাচনে তার ব্যক্তিগত নির্বাচণী ওয়াদাপুর্ণ নিয়ে তাদের মূল্যবান ভোট ও সমর্থন কামনা করেন।

লিফলেট বিতরণের সময় বশির আহমেদ স্বপন বলেন, আমার প্রয়াত পিতা জালাল উদ্দিন আহমেদ বায়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন । তার সুনাম আমার গ্রামসহ প্ররো বায়রা ইউনিয়নবাসী জানেন । আমি আমার প্রয়াত পিতা জালাল উদ্দিন আহমেদ এর রেখে যাওয়া সুনাম এবং আমার রাজনীতিক ‘অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার প্রিয় বায়রা ইউনিয়নটাকে একটি আধুনিক , মডেল ইউনিয়ন গড়ে তুলবো ইনশাআল্লাহ । ইতিমধ্যে আমি আমার নিজ অর্থ দিয়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি । আমি আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় ,
আমি এই বায়রা ইউনিয়নবাসীদের ভালোবাসায় মুগ্ধ, আমি সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব। আজ আমি মানুষের দোয়া ও সমর্থন চাইতে এসেছি। উপস্থিত সাধারণ ভোটাররা তার এই প্রচারণাকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই তার সাথে পরিচিত হন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান। প্রচারণার সময় তার সাথে ছিলেন
মো: জিন্নাত আলী , মোহাম্মদ ইউনুস আলী , মোঃ সদর আলী , রাজু হোসাইন , মোঃ হানিফ আলী, সিংগাইর সরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক দেওয়ান আরাফাত সোহাগ, বায়রা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান রৌদ্র , বায়রা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন , বায়রা ইউনিয়ন ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক , মো. আব্দুস সোবহানসহ আরো অনেক নেতৃবৃন্দ। ।

















