প্রতিনিধি 16 October 2026 , 2:51:52 প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯ নং ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা কৃষক দলের সাবেক সদস্য , জনদরদি , অসহায় মানুষের আস্থার ঠিকানা মো. আল হাসান মিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ( মেদুলিয়া ) গ্রামে রাত্রিকালীন উঠাক বৈঠক করেছেন । গত ৩০ আশ্বিন বৃহস্পতিবার ( ১৫ নভেম্বর) রাত টার দিকে মেদুলিয়া গ্রামের বজলুর রশিদের খালি জায়গায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । মো. আব্দুল আলীর সভাপতিত্বে ও নাজমুল হাসান এনামুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব আসন্ন ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী মো. আল হাসান মিয়া । এ সময় আরো বক্তব্য রাখেন ,

কবি , লেখক , সুরকার বজলুর রশিদ, নুরুলহুদা টোকন , আবেদ গোয়াল , মো. আদম আলী মিয়া , মো. সোহরাব হোসেন খান, আব্দুস সালাম , মো. শাহজাহান মিয়া , মো. নান্নু মিয়া , সিরাজ খান, মো. শাহিনুর ইসলাম মোল্লা , শেখ ফরিদ হোসেন , মো. সাব্বির হোসেন , মো. আক্কাস আলী , আব্দুল মান্নান , আব্দুল মাজেদ আলী , আবুল কালাম মিয়া , মো. রিয়াজুল ইসলাম মোল্লার , স্বাগত বক্তব্য দেন মো. মিস্টার । এর আগে উঠান বৈঠকে প্রথমে কোরআন তেলোয়াতর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় কোরআন তেলোয়াত করেন নুরুলহুদা টোকন । এসময় বক্তারা বলেন , আমাদের মেদুলিয়া গ্রামের কাঁচা রাস্তাটি দিয়ে পায়ে হাটার মতো অবস্থা ছিল না । চেয়ারম্যান প্রার্থী আল হাসান মিয়া আমাদের েএই মেদুলিয়া গ্রামবাসীর কথা চিন্তা করে তিনি নিজের টাকা খরচ করে বালু ফেলে এই রাস্তাটি হাটার চলাচল করে দিয়েছেন । তারা আরো বলেন, এই পর্যন্ত অনেক এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ অনেক জনপ্রতিনিধি আমাদের রাস্তাটি ইট অথবা কাপেটিং করে দেয়ার কথা বললে আজ পর্যন্ত তা কেউ করে দেননি। আর আমাদের বর্তমান চেয়ারম্যান পদ প্রার্থী যিনি নির্বাচন করবেন েএখনো চেয়ারম্যান নির্বাচিত হননি তিনিই আমাদের কথা চিন্তা করে রাস্তাটি সাধারণ মানুষের চলাচলের জন্য নিজের টাকা খরচ করে বালু ফেলে মানুষের যাতায়াতের জন্য সচল করে দিলেন। তাই আমার এই ৬ নং ওয়ার্ডের মেদুলিয়া গ্রামবাসী আজ তার কাছে ঋণী হয়ে গেলাম । এসময় মহিলা- পুরুষ মিলে প্রায় ৬ শতাধিক ভোটারগণ তারা একবাক্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আল হাসান মিয়াকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিশ্রতি দেন । বক্তারা আরো বলেন , আল হাসান মিয়া একজন কৃষক পরিবারের ছেলে । তিনি অনেক কষ্ঠ করে নিজে মানুষ হয়েছেন তাই তিনি সাধারণ মানুষের ব্যথা বুঝবেন এই জন্য তিনি আরো কয়েক বছর আগে থেকে ধল্লা ইউনিয়নের মানুষের সেবার জন্য কাজ করে যাচ্ছেন । তার প্রতিদিনের ডায়েরীতে লেখা আছে ধল্রা ইউনিয়নের কোন পরিবারে অসুস্থ ব্যক্তি আছেন যে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না । তিনি নিজেই সেই রোগীর বাড়িতে চলে যাচ্ছেন করছেন আর্থিক সহযোগিতা সাথে নিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের ফলমূল ।
উঠান বৈঠকে প্রধান অতিথি মো. আল হাসান মিয়া বলেন , ইনশাল্লাহ সবার ভালবাসা ও আশির্বাদ ও সার্বিক সহযোগিতায় যদি আল্লাহর হুকুম হয় আর সুযোগপেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নয়নবান্ধব ইউনিয়ন গড়ে তুলব।আমি সবার দোয়া ও ভালবাসা সহযোগিতা চাই।
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করে আরও বলেন, একটি সুন্দর ইউনিয় গড়ে তুলতে হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমাদের ৯ নং ধল্লা ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য।















