প্রতিনিধি 16 October 2026 , 6:04:45 প্রিন্ট সংস্করণ
মানিকগঞ্জ সংবাদদাতাঃ

‘কালবেলা এদেশের মানুষের কথা বলে, কালবেলা দেশকে এগিয়ে নেওয়ার কথা বলে। পত্রিকাটি দেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে।’—এমন মন্তব্য করেছেন মানিকগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক কালবেলার নতুন রূপে চার বছরের অগ্রযাত্রা উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘কালবেলার পত্রিকা ও ভিডিও নিউজ খুবই সুন্দর। অনলাইনে সংবাদ প্রকাশের পাশাপাশি ভিডিওর মাধ্যমেও খবর দেখা যায়। আমি কালবেলার সংবাদগুলো দেখি। তাদের লেখায় জটিলতা নেই। একটু পড়লেই ঘটনা সম্পর্কে সহজে বোঝা যায়।’
তিনি আরও বলেন, কালবেলার অনলাইন সংস্করণে দেশ-বিদেশের বিভিন্ন ঘটনার সংবাদ দ্রুত পাওয়া যায়। সংবাদ উপস্থাপনার ধরনও তাঁর কাছে ভালো লাগে। কালবেলা পরিবারের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার ফলে পত্রিকাটি আজকের অবস্থানে এসেছে।
কালবেলা পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, তাঁদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে কালবেলা দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর একটি হয়ে উঠবে বলে তিনি আশা করেন।
সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতি
মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্ত্তী, স্থানীয় পত্রিকার সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী (বিপ্লব)।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাবলু, এটিএন নিউজের স্টাফ রিপোর্টার আবুল কালাম আজাদ, এনটিভির স্টাফ রিপোর্টার আহম্মেদ সাব্বির সোহেল, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান মতি, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুর রহমান, স্থানীয় অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক আকমল হোসেন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন, মাই টিভির জেলা প্রতিনিধি আজিজুল হক, আগামী সময়ের জেলা প্রতিনিধি সোহেল হোসেন এবং এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান।
অনুষ্ঠানে দৈনিক কালবেলার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিদের পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।
















