জেলার সংবাদ

ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান

  প্রতিনিধি 15 October 2026 , 6:34:35 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ
রাজধানী ঢাকাতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি হিসেবে সেপ্টেম্বর মাসেও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে মিরপুর মডেল থানা। একই সঙ্গে শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন থানাটির অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান পিপিএম (সেবা)।
থানা সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে মিরপুর মডেল থানার আওতাধীন এলাকায় চুরি, ছিনতাই রোধ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার এবং সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মূল্যায়নে এই গৌরব অর্জন করেন তারা।

যোগদানের পর থেকেই ওসি মো. হাফিজুর রহমানের নেতৃত্বে মিরপুর মডেল থানা এলাকায় অপরাধ দমনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কারণে সর্বস্তরের মানুষের মাঝে আস্থা ফিরে এসেছে।
শ্রেষ্ঠত্ব অর্জনের পর প্রতিক্রিয়ায় ওসি হাফিজুর রহমান বলেন, ‘এই অর্জন একা আমার নয়, মিরপুর মডেল থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং এলাকার জনগণের সহযোগিতার ফল। আগামীতেও মিরপুরবাসীকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ উপহার দিতে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।’
স্থানীয় সচেতন মহল ও বিশিষ্টজনেরাও এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ