প্রতিনিধি 15 October 2026 , 5:13:34 প্রিন্ট সংস্করণ
সালেহ আহমেদ রাহাত ঃ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিংগাইর থানায় কর্মরত এএসআই মো: আনওয়ারুল ইসলাম । ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কর্মমূল্যায়নে মাদক উদ্ধার,অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম । সেপ্টেম্বর মাসে দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। প্রশংসাপত্রে উল্লেখ করা হয়,এ স্বীকৃতি তাঁর মনোবল, পেশাদারিত্ব ও কর্মোদ্দীপনা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ,মাদকবিরোধী কার্যক্রম এবং সার্বিক পুলিশি কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।একই সঙ্গে দায়িত্ব পালনে দক্ষতা,নিষ্ঠা ও বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পৃুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস ) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা,মোঃ আব্দুল্লাহ আল মামুন , অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোঃ সালাউদ্দিন, পিপিএম,
অতিরিক্ত পুলিশ সুপার,( শিবালয় সার্কেল) সাদিয়া সাবরিনা চৌধুরী , সহকারী পুলিশ সুপার ( সিংগাইর সার্কেল ) ফাহিম আসজাদ , মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন , সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. মোহাম্মদ মোশারফ হোসেন, সিংগাইর অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম, শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম , দৌলতপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) স্বপন কুমার সরকার , ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর , হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজমসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় আনওয়ারুল ইসলাম এ অর্জন সিংগাইর থানা পুলিশের জন্যও একটি ইতিবাচক স্বীকৃতি।











