প্রতিনিধি 21 November 2026 , 3:25:10 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন স্থানীয় সরকার‘ ইউনিয়ন পরিষদ ‘ নির্াচনকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনের হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সর্বস্তরে শুরু হয়েছে আলোচনা। এর ধারাবাহিকতায় চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক ও রাজনীতিবিদ সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সহ সভাপতি টুটুল মিয়া। সমাজসেবক, রাজনীতি , সফল ব্যবসায়ী , টুটুল মিয়া ইতোমধ্যেই স্থানীয় সাধারণ মানুষের সাথে গণসংযোগ ও শুভাকাক্সক্ষীদের কাছ থেকে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এক প্রতিক্রিয়ায় টুটুল মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছি। জনগণ যদি সুযোগ দেয়, তবে বলধারা ইউনিয়নকে আধুনিক, নিরাপদ ও দৃষ্টিনন্দন ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলব। তিনি আরও জানান, তাঁর মূল অগ্রাধিকার থাকবে পাঁচটি বিষয়েÑশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, উন্নত যোগাযোগব্যবস্থা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রশাসনিক স্বচ্ছতা এবং দ্রুত নাগরিক সেবা নিশ্চিতকরণ। অবহেলিত ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে সমাজসেবা করাই তাঁর মূল উদ্দেশ্য বলে তিনি জানান। স্থানীয়রা জানায়, রাজনৈতিক পরিচয়ের বাইরেও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং খেলাধুলার উন্নয়নে টুটুল মিয়ার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষের সাথে তাঁর সুসম্পর্ক রয়েছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যেও তাঁকে নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত । চেয়ারম্যান নির্বাচিত হলে এ ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। অনলাইন নিউজ পোটাল “সংবাদ সারাদেশ ২৪ ‘ এর একান্ত সাক্ষাৎকারে ট
চেয়ারম্যান পদপ্রার্থী মো. টুটুল মিয়া বলেন, “আমি ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বলধারা ইউনিয়নের মানুষের সেবা করার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে কাজ করব। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দরিদ্র মানুষের সহায়তা এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।”

















