জেলার সংবাদ

সিংগাইর বাজারে ৪ ফার্মেসীকে অর্থদন্ড

  প্রতিনিধি 12 October 2026 , 3:14:48 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজারে ৪ টি ফার্মেসীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত । তাদের বিরুদ্ধে অভিযোগ ওষুধ বিক্রির জন্য লাইসেন্স না থাকা  মেয়াদোত্তীর্ণ  ওষুধ  ও নমুনা ওষুধ বিক্রি ।  চারটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন   ভ্রাম্যমাণ আদালত। ১১ অক্টোবর (  রোববার ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির।

নমুনা ওষুধ বিক্রির দায়ে জয় ফার্মেসির মালিক বিকাশ সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। আর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধবী ফার্মেসির মালিক আশিস কুমারকে ২ হাজার টাকা এবং আলী ফার্মেসির মালিক মোহাম্মদ আলীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট ফার্মেসির মালিকদেরকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ সময় সহযোগিতা করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ