Uncategorized

ধল্লায় মেম্বার পদ প্রার্থী নুরুল ইসলাম রানার পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত

  প্রতিনিধি 21 September 2026 , 4:15:30 প্রিন্ট সংস্করণ

oplus_0

 

সালেহ আহমেদ রাহাত ঃ  মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯ নং ধল্লার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ( মধ্য ধল্লা ) গ্রামে উপজেলার মৎস্যজীবি  দলের যুগ্ম সাধারণ সম্পাদক   ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য ( মেম্বার ) প্রার্থী হিসেবে গণ সংযোগ ও সন্ধানকালীন উঠান বৈঠক করেছেন মো. নুরুল ইসলাম রানা ।

 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  বাদ এশা মধ্যপাড়া আবুল কালাম আজাদের বাড়ির উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । এতে  ৯ নং ওয়ার্ডের   বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বৈঠকে সভাপতিত্ব করেন  আবুল কালাম আজাদ  । অনুষ্ঠান সঞ্চালনা করেন  মো. আহসান হাবীব। বক্তব্য দেন , হাজী হাবিবুর রহমান , হাজী আবুল কালাম আজাদ ,  ইকলাছ মিয়া , মো. আব্দুস সালাম মিয়া, মো. আওলাদে হোসেন , মো. মানিক মিয়া , মো. আমিনুল ইসলাম , মো. শওকত হোসেন , মো. ইব্রাহিম মিয়া , মো. কুটু মিয়া , মো সাইদ মিয়া , মো. আব্দুল হালিম মিয়া ,  মো.  আবু হানিফ মিয়া , মো. শহিদুল ইসলাম, মো. আব্দুস , মো. মহিদুর রহমান , মো. ওয়ালিউল্লাহ খান, মো. আকরাম মিয়া , মো. এবারত হোসেন  প্রমুখ ।

বক্তারা বলেন, মো. নুরুল ইসলাম রানা  একজন শিক্ষিত ও ভদ্র ব্যক্তি।  দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। ধল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিভিন্ন  উন্নয়নে তাঁকে ভবিষ্যতেও পাশে রাখার আহ্বান জানান বক্তারা।

নুরুল ইসলাম রানা  বলেন, “আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি। কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, জনগণের সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। সেবা করার সুযোগ করে দিলে  ধল্লার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডকে  একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করব।  এসময় তিনি আরো বলেন , শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে   ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী  মঈনুল ইসলাম খান শান্তর নেতৃত্বে রাজনীতি করে যাচ্ছি ।

আপনাদের নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আমি ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হিসেবে দাড়িয়েছি। সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নের বিজয় সুনিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে প্রথমেেএলাকাবাসীদের সাথে নিয়ে অত্র এলাকা থেকেবিভিন্ন ধরনের মাদক মুক্ত করব ইনশাআল্লাহ , এলাকায় খেলার মাঠ নির্মাণ, রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা উন্নতসহ আরও যেসব উন্নয়ন দরকার সেগুলো করবো।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ,  নারী পুরুষসহ প্রায় ৪ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন ।