মানিকগঞ্জ সংবাদদাতাঃ ঢাকা – আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তৃতীয় লিঙ্গ ( হিজড়া ) নিহত হয়েছেন সাথে সাথে অপরজন গুরুত্ব আহত হয়েছেন আহত ব্যক্তিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । ১৯ আশ্বিন ৪ অক্টোবর ( রবিবার ) সন্ধার ৬ টার দিকে ঢাকা – আচিরা মহাসড়কের সদর উপজেলার জাঘীর ব্রীজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, বর্ষা ও কেয়া মনি রিকশায় করে গোলড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। পরে বাসটির চাকা বর্ষার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। আহত কেয়া মনি বাসটির রং নীল বলে জানিয়েছেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মাতুব্বার বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহালের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত রিকশাটি থানায় নেওয়া হয়েছে। ঘাতক বাসটি শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’