প্রতিনিধি 23 November 2026 , 4:17:08 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ‘ জিয়া মঞ্চের ‘ সহ সভাপতি , সফল ব্যবসায়ী. সমাজসেবক টুটুল মিয়া তার ইউনিয়নের শাসক নয়, বরং সেবক হয়ে জনগণের সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন । চেয়ারম্যান প্রার্থী টুটুল মিয়া আরো বলেন, অর্থ আর আধিপত্য দিয়ে নয়,ভালবাসা দিয়ে মানুষের পাশে থাকতে চাই ।একটি সুখী-সুন্দর দেশ ও সমাজ বিনির্মাণে সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন প্রয়োজন।

৪ নং বলধারা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন ও ভোট দেওয়ার জন্য আহবান জানান। সমাজের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতেই আসছে ইউপি নির্বাচনে ৪ নং ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন টুটুল মিয়া।
আধুনিক ইউনিয়ন গড়তে চান বলে জানান তিনি। এদিকে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ধর্ম,বর্ণ,দল,মত নির্বিশেষে সর্ব মহলে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন টুটুল মিয়া।
চেয়ারম্যান প্রার্থী টুটুল মিয়া আরো বলেন,আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ইউনিয়নের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ৪নং বলধারা ইউনিয়নের মা-মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
তিনি আগামী আসন্ন ইউপি নির্বাচনে জয়যুক্ত হলে ৪নং বলধারা ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের সেবা করতে চান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান আরো সুসংহত করতে প্রতিনিয়ত ইউনিয়নের প্রতিটি গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও বিভিন্ন রাস্তাঘাটে ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে ছুটে যাচ্ছেন ও দিনরাত ভোটারদের সাথে মতবিনিময় করছেন। এরি মধ্যে তিনি এলাকায় মুরব্বিদের সাথে কুশল বিনিময় ও নানান সমস্যা নিয়ে তরুনদের সাথে মতবিনিময় করছেন।
তিনি জানান, ৪ নং বলধারা ইউনিয়নকে উন্নয়নের লক্ষ্য কে সামনে নিয়ে দারিদ্র মুক্ত, সু-শিক্ষাবান্ধব বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলার নিমিত্তে আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। এর জন্য আমি আমার ৪নং বলধারা ইউনিয়নের মুরব্বী,ভাই,বন্ধু,মা,বোনসহ ইউনিয়নবাসির নিকট দোয়া ও সমর্থন কামনা করছি। তিনি সিংগাইর উপজেলার ৪নং বলধারা ইউনিয়ন বাসীর সকলের কাছে সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।
















