প্রতিনিধি 14 November 2026 , 9:33:25 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জের সিংগাইরে ‘ বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্নৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে ৩য় বারের মতো মেধা বৃত্তি পরীক্ষা’ সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ধল্লা ইউনিয়নের ‘ ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় ও ধল্লা শিশু কানন স্কুলে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কেজি , সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৯ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছেন । সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষার হল পরিদর্শন করেন ধল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় ৫ম ও ৮ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয় এতে বাংলা, ইংরেজি, গণিত সমাজ বিজ্ঞান, বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় । আয়োজকরা কমিটির সূত্রে জানা যায়, জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের সামসুল হক । তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহযোগিতা করাই সংগঠনের লক্ষ্য। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের মেধা ও জ্ঞান দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজে লাগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
















