জেলার সংবাদ

সিংগাইরে বলধারা ইউপি‘র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী টুটুল মিয়ার উদ্দ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

  প্রতিনিধি 21 November 2026 , 4:22:30 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ‘ জিয়া মঞ্চের ‘ সহ সভাপতি ও ৪ নং বলধারা ইউনিয়ন পরিষদ নির্াচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্ সমাজসেবক, রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী টুটুল মিয়ার উদ্দ্যেগে
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে সিংগাইরের বলধারা বাজারে টুটুল মিয়ার নিজ রাজনীতিক কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধায় স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

​অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশ পরিচালনায় তার সাফল্য কামনা করেন। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। ​কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা পরিহার করে দোয়া মাহফিল ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ