Uncategorized

আমি আপনাদের সন্তান, একটা বারের জন্য আমার পাশে থাকুন- বায়রা ইউপি‘র সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী বশির আহমেদ স্বপন

  প্রতিনিধি 21 November 2026 , 9:57:27 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১ নং বায়রা ইউনিয়নের সাবেক প্রয়াত চেয়ারম্যান জালাল উদ্দিন আহমেদের ছেলে সাবেক ছাত্র নেতা বশির আহমেদ স্বপন তার ইউনিয়নের সম্প্রতি চারাভাঙ্গা গ্রামে তার নির্বাচনী এক মতবিনিময় সভায় এলাকার বাসী উদ্দেশে বলেন ,

‘আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের অত্যন্ত কাছের মানুষ। আমার বাবা নেই, তাই আপনাদের মাঝেই বেঁচে থাকতে চাই। আমার বাবার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে আপনাদের সহযোগিতা ও ভালোবাসা চাই। তিনি আরো বলেন, আগামী আসন্ন বায়রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে আপনাদের ভোট, দোয়া ,ভালোবাসা. সহযোগিতা প্রত্যাশা করছি পাশাপাশি আমার জন্য আপনাদের সু-পরামর্শ কামনা করছি । আপনারা প্রত্যোকে আমাকে সু-পরামর্শ দিবেন । আপনাদের সু-পরামর্শ নিয়ে আমি যেন বায়রা ইউনিয়নকে একটি আধুনিক, মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারি । আমি আপনাদের পাশে চায়, আপনরা একটা বারের জন্য হলেও আমার পাশে থাকুন । আমি কথা দিচ্ছি আমনাদের পাশে সারা জীবন থাকতে চায় । আপনার জানেন এই বায়রা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ছিলেন আমার প্রয়াত পিতা জালাল উদ্দিন আহমেদ । তিনি চেয়ারম্যান থাকাকালীন সময়ে বারয়া ইউনিয়নের মানুষ কেমন শান্তিতে ছিলেন । তার পর যত চেয়ারম্যান গেছে তাদের আমলে শাষন ব্যবস্থা কেমন । বর্তমান বায়রা ইউনিয়নে প্রত্যেকটা গ্রাম, পাড়া .মহল্লায় যুব সমাজ মাদকের নেশায় ভুত । সমাজে অসামাজি কার্যলাপে ছেয়ে গেছে । কোনো পরিবারে মানষিক শান্তি নেই । এর মূল কারণ সমাজের শাষন ব্যবস্থা । সমাজের শাষন ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে সমাজে আজ মাদকের মতো বিষ পাওয়া যেতো না। আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে ভোট দিয়ে এই বায়রা ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত করেন তাহলে আমি সমাজের এই ধরনের অভিশাপ মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ । উক্ত মতবিনিয় সভায় বক্তারা তাঁদের বক্তব্যে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের রাজনৈতিক অবদান ও জামালপুর গ্রামের ঐতিহ্যের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, বশির আহমেদ স্বপনের প্রয়াত পিতা জালাল উদ্দিন আহমেদের সহযোগিতায় বায়রা ইউনিয়ন তথা জামালপুর , চারাভাঙ্গা এলাকায় বিভিন্ন সময়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। তাঁদের অবদান ও এলাকার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
বক্তারা বশির আহমেদ স্বপনকে শিক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি সমর্থন জানান। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকবেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: Uncategorized

আমি আপনাদের সন্তান, একটা বারের জন্য আমার পাশে থাকুন- বায়রা ইউপি‘র সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী বশির আহমেদ স্বপন

বায়রা ইউপির চেয়ারম্যান প্রার্থী বশির আহদ স্বপনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজিস্ট্রেশন বিভাগ বাংলাদেশের কর আদায়ে ২য় বৃহত্তম সেক্টর – আইনমন্ত্রী

দল ক্ষমতায় গেলেও মূল্যায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মধ্যৎ মূল্যায়নের অপেক্ষায় বিএনপির ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীরা

দল ক্ষমতায় গেলেও মূল্যায়িত না হওয়ায় ক্ষোভ বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মধ্যৎ মূল্যায়নের অপেক্ষায় বিএনপির ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীরা

বাড্ডার নতুন সাব রেজিস্ট্রার হিসেবে যোগদান করলেন , আলী আজগর

ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এক দিনে পৃথক স্থানে তিন প্রার্থীর মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত