জেলার সংবাদ

সিংগাইরে ধলেশ্বরী নদীতে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির লাশ

  প্রতিনিধি 10 November 2026 , 11:08:54 প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ ধলেশ্বরী নদীর পশ্চিম সিংগাইর উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকা ভাসছিল এক অজ্ঞাত ব্যক্তির লাশ । লাশটি প্রথমে স্থানীয় দেখে সিংগাইর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেই লাশটি উদ্ধার করে মানিকগঞ্জ মর্গে পাঠান ।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা এলাকায় আকিজ মাদ্রাসাসংলগ্ন ধলেশ্বরী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া ব্যক্তির বয়ষ প্রায় ২৮ – ৩০ বলে ধারণা করেন থানার ইন্সপেক্টর ( তদন্ত) মো. রেজাউল করিম পিপিএম । মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছিল কি না, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

জামির্তা ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্বাস উদ্দিন বলেন, সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ফোন করে তাকে ধলেশ্বরী নদীতে একটি মরদেহ ভাসতে দেখার বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হয়ে সিংগাইর থানা-পুলিশকে অবহিত করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ