প্রতিনিধি 22 September 2026 , 3:56:14 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সিংগাইর উপজেলা ও পৌর যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌর এলাকার বিএনপির কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয় । বিএনপি‘র উপজেলা কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সিংগাইর থানা, পৌরসভা, সিংগাইর উপজেলা গেট হয়ে পুরাতন বাস স্ট্যান্ডে এসে মিছিল শেষ হয় । মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সিংগাইর উপজেলা যুবদলের আহবায়ক মো, মঞ্জরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আলা উদ্দিন, সিংগাইর উপজেলা বিএনপি‘র সাবেক সিনিয়র সহ সভাপতি মো. শফিউদ্দিন আহমেদ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন , পৌর যুবদলের আহবায়ক কাজী আনোয়ার হোসেন প্রমুখ । এ সময় উপস্থিত ছিলেন , জেলা বিএনপি‘র আহবায়ক কমিটির সদস্য ও জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মো. হাবিবুল আলম মোহাম্মদ আলী, আব্দুল মান্নান , আব্দুর গফুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ, বায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মো: মনিরুল হোসেন মোকা, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর আলম বাবুল, মহিলা দল নেত্রী লাইলি বেগম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব মো: শফিকুল ইসলাম জীবন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: শফিকুল ইসলাম শফিকসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো ধরনের কার্যক্রম যাতে এলাকায় সংগঠিত হতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। তারা বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখা হবে।
কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।











