Uncategorized

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে বৃত্তি পরীক্ষা ১৪ নভেম্বর

  প্রতিনিধি 11 November 2026 , 2:42:02 প্রিন্ট সংস্করণ

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি  ফাউন্ডেশনের উদ্দ্যোগে বৃত্তি পরীক্ষা ১৪ নভেম্বর

স্টাফ রিপোর্টারঃ
মেধাবী শিক্ষার্থী খুঁজে বের করা এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে ৩য়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে‘ বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে বৃত্তি পরীক্ষা ২০২৬ । আগামী ১৪ নভেম্বর শনিবার এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় ৫ম ও ৮ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বাংলা, ইংরেজি, গণিত সমাজ বিজ্ঞান, বিষয়ে ১ ঘণ্টা ৪০ মিনিট পরীক্ষায় মোট ১০০ নম্বর থাকবে।
সিংগাইর উপজেলা থেকে কেজি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৯ এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে এর মধ্যে কেজি ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৮ শ্রেণীর শিক্ষার্থী ১৮৮ জন এবং ৮ ম শ্রেণীর শিক্ষার্থী রয়েছেন ১৩৬ জন । পরীক্ষার কেন্দ্র রয়েছে ২টি ‘ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় ও ধল্লা শিশু কানন, । পরীক্ষার নেওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান ফাউন্ডেশনে প্রেসিডেন্ট ডাঃ আব্দুল মান্নান ।

বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ মাসুম বিল্লাহ,বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের মেথা বৃত্তি পরীক্ষার সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

আয়োজকরা কমিটির সূত্রে জানা যায়, জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের সামসুল হক । তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। পাশাপাশি ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের শিক্ষার অগ্রযাত্রায় সহযোগিতা করাই সংগঠনের লক্ষ্য। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের মেধা ও জ্ঞান দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজে লাগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ