জেলার সংবাদ

ধামরাইয়ে বিএনপি ও যুবদল নেতার দু-গ্রুপের মধ্যে সংঘর্ষ- আহত ১০

  প্রতিনিধি 4 October 2026 , 4:24:10 প্রিন্ট সংস্করণ

 ধামরাই ( ঢাকা ) সংবাদদাতাঃ ঢাকা জেলার ধামরাই উপজেলায় ‘ উপজেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমার দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে।   আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষের এমন ঘটনা ঘটে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
‎
‎আহতরা হলেন বাবুল মিয়া, জাহিদুল ইসলাম বাবু, রাসেদা বেগম, চায়ের দোকানি খলিল ও শরীফ প্রমুখ।
‎
‎স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যান। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
‎
‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ রয়েছে।
‎
‎শনিবার আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বালিথা বাজার এলাকায় তা সংঘর্ষে রূপ নেয়।
‎
‎স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের একপর্যায়ে চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমার মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুসহ কয়েকজনকে মারধর করা হয়। পরে পাল্টা হামলায় সূতিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ আহত হয়।
‎
‎ঘটনার পর বালিথা বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় ।
‎
‎ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “সূতিপাড়া ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

 

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ