প্রতিনিধি 30 September 2026 , 5:40:44 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিদিঃ প্রতিনিধি : নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে এক যুবক । ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের আঙ্গারিয়া মহল্লায় ।গত ২৯ সেপ্টেম্বর ( মঙ্গলবার ) সন্ধার ৭ টার দিকে এ ঘটনা ঘটে , ঘটনাসূত্রে জানা যায় আঙ্গারিয়া মহল্লার জসিম উদ্দিনের ছেলে মো. জীবন ( ২০) ভালোবেসে বিয়ে করেছে ছিল মিম নামরে নামের এক মেয়েকে । জীবন মিমের বাড়ির লোকজনদের না জানিয়ে মিমকে পালিয়ে বিয়ে করে । বিয়ের পর মিমের বাড়ির লোকজন জীবনের বাড়ি থেকে মিমকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন । এক পর্যায়ে তারা মিমকে সঙ্গে করে নিয়ে যান । এসময় জীবনসহ বাড়ির লোকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় । পরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে জীবন নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়।











