প্রতিনিধি 23 September 2026 , 2:39:58 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কর্মকাণ্ডে জড়িত এবং গোপনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার সিংগাইর থানা পুলিশ পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বলধারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী (৪২), জয়মন্টপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসিম হোসেন (২৮), চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাবান আলী সর্দার (৪০), ধল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম (৩৮), দলের কর্মী সোহান (৩৮), ইমন ওরফে নজরুল ইসলাম (২৩) ও রবিন শেখ (২০)।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, তাদের স্বজনেরা সংশ্লিষ্ট ঘটনাগুলোর সঙ্গে জড়িত নন এবং মামলার এজাহারেও তাঁদের নাম নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাঁদের মামলায় জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এ ছাড়া তারা গোপনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।’

















