প্রতিনিধি 23 November 2026 , 3:38:21 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপের মানিকগঞ্জের সিংগাইরে আসন্ন বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১নং ওয়ার্ড (দক্ষিণ গোলাইডাঙ্গা ) গ্রামবাসীর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর ( রবিবার) সন্ধায় দক্ষিণ গোলাইডাঙ্গা মাহাকী পাড়ায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । উঠান বৈঠকে

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা জিয়া মঞ্চের সহসভাপতি সমাজসেবক, রাজনীতিবিদ ও বলধারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্ টুটুল মিয়া । এতে সভাপতিত্ব করেন অত্র গ্রামের মুরুব্বি উসমান মাহাকী।
ছাত্রদল নেতা সজিব খান শিবলুর সঞ্চাচলনায় আরো বক্তব্য রাখেন, মো. আজাদ মিয়া, মো. আব্দুর রহিম , মো. রাকিব হোসেন, মো. রবিউল ইসলাম , মো. সোহেল খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে টুটুল মিয়া বলেন, আধুনিক সিংগাইর গড়ার কারিগর মাননীয় এমপি ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম শান্ত‘র হাতকে শক্তিশালী করতে আমরা সিংগাইরের সবচেয়ে অবহেলিত ইউনিয়ন বলধারা জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে কাজ করছি। এখানে রাস্তাঘাটসহ নানা সমস্যা বিদ্যমান। এসব সমাধানে একজন জনগণের জনপ্রতিনিধি প্রয়োজন। আমি আমার এলাকাকে উন্নয়ন ও এলাকার জনগণের চাওয়া পাওয়ার অংক মেলাতে কাজ করবো। এই ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সরকারি প্রতিটি অনুদান ও সুবিধা যেন প্রকৃত প্রাপ্য মানুষের হাতে পৌঁছায়, তা আমি শতভাগ নিশ্চিত করব। মাদক ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ সমাজ গড়াই হবে আমার অন্যতম প্রধান লক্ষ্য। চেয়ারম্যান প্রার্ টুটুল মিয়া আরো বলেন , আমি ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি আপনাদের শাসক নয় সেবক হতে চাই। আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাব । আমৃত্যু আমি আপনাদের পাশে থাকতে চাই।’ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে বলধারা
ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়রা ভোটাররা উঠান বৈঠকে তাদের বক্তব্যে বলেন, টুটুল মিয়ার দান অনুদান, মসজিদ মাদরাসা, স্কুল,কলেজ ও দরিদ্রদের সেবায় সব সময় পাশে ছিলেন। প্রকাশ্যে ও গোঁপনে অভাবীর পাশে দাড়ান। সামনের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে টুটুল মিয়া একজন পরিচ্ছন্ন প্রার্থী। আশা করি ভোটাররা মুল্যায়ন করবেন।
বক্তারা আরো বলেন, এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একজন জনবান্ধব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ টুটুল মিয়ার পাশে থাকার এবং তাঁর প্রতি সমর্থন জানানোর প্রত্যয় ব্যক্ত করেন।











