জেলার সংবাদ

সিংগাইরে ক্রেতা সেজে ৩৯ ভরি রুপা চুরি , জনতার হাতে আটক ৩

  প্রতিনিধি 26 October 2026 , 3:38:12 প্রিন্ট সংস্করণ

আব্দুল্লাহ আল মামুন ঃ
বাংলাদেশের বিখ্যাত সোনা, রুপার বাজার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজার । সেই বাজারে একটি দোকানে ক্রেতা সেজে ৩৯ ভরি রুপা চুরির ঘটনায় তিনজনকে আটক করেছে স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের তিনজনকে হেফাজতে নেন।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩)। অপরজন হলেন চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী মোড় এলাকার জারিফ (৩৫)।

দোকান মালিক বাবুল হোসেন জানান, সকালে দোকান খোলার পর দুই নারী ও এক পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। তারা সোনা ও রুপার গহনা কেনার কথা বলে বিভিন্ন গহনা দেখতে চান। তিনি পণ্য দেখাতে ব্যস্ত থাকার সুযোগে তারা ৩৯ ভরি রুপা নিয়ে দোকান থেকে বেরিয়ে যান।

পরে রুপা চুরি হওয়ার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাদের খোঁজ শুরু করেন দোকানমালিক। একপর্যায়ে উপজেলার বলধারা একের মোড়ে রুপাসহ ওই তিনজনকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
পরে এ বিষয়ে স্বর্নের দোকানের মালিক মো. বাবুল হোসেন বাদী হয়ে তাদের তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেন সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ