দোহার ( ঢাকা ) সংবাদদাতাঃ ঢাকা জেলার দোহারে গৃহবধুকে ধর্ষণচেষ্টা মামলায় ডাঃ জালাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে দোহার থানা পুলিশ । গত ৩০ সেপ্টেম্বর রাতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয় ।
গ্রেফতারকৃত জালাল উদ্দিন উপজেলার কুঠিরপাড় এলাকার বশির উদ্দিনের ছেলে।৩
থানায় মামলা সূত্রে জানা যায়, বুধবার দুপুর এক গৃহবধূ লটাখোলা আশা ক্লিনিকে চিকিৎসা নিতে যান।
এ ঘটনা জানাজানি হলে ভূক্তভোগীর পরিবারের লোকজন জালাল উদ্দিনের চেম্বার দয়াল মেডিকেলে গিয়ে তাকে মারধর করেন।

পরে ভুক্তভোগী গৃহবধূর মা বাদি হয়ে দোহার থানায় মামলা করলে বুধবার রাতেই পুলিশ অভিযুক্ত জালালকে গ্রেফতার করেন।
এ বিষয়ে দোহার থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, এক গৃহবধূর ধর্ষণ চেষ্টা মামলায় জালাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। 












