প্রতিনিধি 2 October 2026 , 5:44:11 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৯ নং ধল্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব মো. আল হাসান মিয়ার পক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে । ২অক্টোবর ( শুক্রবার ) রাত ৮ টার দিকে দক্ষিণ ধল্লা গ্রামে আল হাসান মিয়ার নিজ বাড়িতে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় । মো. নুরু মিয়ার সভাপতিত্বে ও নাজমুল আলম এনামুলের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ধল্লা চেয়ারম্যান পদ- প্রার্থী মো. আল হাসান মিয়া ।

বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মো. আল হাসান মিয়া বলেন, “ আমি যদি আপনাদের ভোট দোয়ায় চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে এই ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও জুয়ামুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেব। পাশাপাশি এলাকার অসহায় ও আশ্রয়হীন প্রবীণদের কল্যাণে কাজ করে যাবো । ধল্লা ইউনিয়নকে একটি আধুনকি মডেল ইউনিয়ন গড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ ।
কর্মী সভায় বক্তব্য রাখেন, মো. সিরাজুল ইসলাম সিরাজ , মো. ফরিদ হোসেন , মো. হাসমত আলী , মো. আবু সাঈদ হোসেন , মো. জুয়েল মিয়া , মো. সেলিম হোসেন, মিস্টার হোসেন , এ্যাড. আইয়ুব হোসেন , আব্দুল মজিদ মিয়া, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ ।বক্তারা বলেন, ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আল হাসান মিয়া নির্বাচন করবেন । ধল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়ামহল্লা থেকে এখানে প্রায় ৩ শতাধিক কর্মী এসেছে আমাদের কাজ হলো আজ থেকে নির্বাচনের দিন পর্যন্ত প্রত্যোকটি কর্মী পাড়া মহল্লায় ঘুরে ঘুরে প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আল হাসান মিয়ার জন্য ভোট দোয়া চাইবেন । আমরা প্রতিটি কর্মী আজ থেকে একেক জন আল হাসান । তারা আরো বলেন, আল হাসান মিয়া একজন ভালো মনের মানুষ , যার অন্তরে কোনো ছলছাতুরি নেই তিনি যা কথা দেন তাই করেন । তিনি একজন কর্মীবান্ধব নেতা তিনি যদি ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তাহলে এই ধল্রা ইউনিয়নবাসী একজন ভালো মানুষ চেয়ারম্যান হিসেবে পাবেন।







