প্রতিনিধি 29 November 2026 , 2:27:06 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ‘ জিয়া মঞ্চের ‘ সহসভাপতি , ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক, আসন্ন বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী টুটুল মিয়া বলেছেন, আমি এই বলধারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে করে চেয়ারম্যান হয়ে আমার জন্য কিছু নিতে আসেনি, আমি আপনাদের কিছু দিতে এসেছি , আপনারা জানেন আমি একজন সফল ব্যবাসীয়, ব্যবসা আমার মূল পেশা আর রাজনীতি হলো আমার নেশা। আপনার আরো জানেন আমি আমার ব্যক্তিগত টাকা-পয়সা দিয়ে আমার এই বলধারা ইউনিয়নের সাধারণ জনগনের সেবা করে আসছি , আমি আমার এলাকার যেকেোন অসহায় , গরীব মানুষকে আমার সাধ্যমতো অর্থ সহ বিভিন্নভাবে সেবা করে আসছি । এই সেবাকে আরো ভালোভাবে করতে পারবো যদি আপনারা আমাকে চেয়ারম্যানের চেয়ারে বসান । কারণ পরিষদে সরকারীভাবে প্রায় ৮০টি বিভিন্ন ধরনের উন্নয়নের খাত আছে,যে খাতের কথা সাধারণ জনগণ কখনই জানেন না । আমি যদি আপনাদের দোয়া এবং ভোট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমি আপনাদের কথা দিলাম । এই ৮০ টি উন্নয়ন খাতের টাকাগুলো এলাকার সচেতন নাগরিকদের নিয়ে বসে তার পর সেই উন্নয়ন খাতের টাকাগুলো সঠিক জায়গায় ব্যবহার করে এই বলধারা ইউনিয়নকে একটি আধুনিক , মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ । টুটুল মিয়া আরো বলেন, আমার রাজনীতিক অভিভাবক মানিকগঞ্জ – ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত । তিনি একজন ভালো মানুষ তাকে আপনারা সবাই চিনেন । আমি চেয়ারম্যান নির্বাচিত হলে পারলে তাকে দিয়ে সরকারী বরাদ্দ সবটুকু কাজ করতে পারবো ।

টুটুল মিয়া গত ২৮ নভেম্বর ( শুক্রবার) রাতে বলধারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বাঙ্গালা গ্রামের ‘ হযরত শাহ জাহির পাগলা ( রহ) বার্ষিক পবিত্র ওরশ মোবারকের ৪র্থ দিনের প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন। এসময় তিনি ওরশ মোবারকের গানের আসরে আসা ব্যক্তিদের উদ্দ্যেশে আরো বলেন, গান হলো মনের খোরাক ‘ আপনারা সবাই ভালোমতো বসে গান শুনেন । পাশাপাশি আমি বলতে চায় , আমি ব্যবসা করি, “অর্থনৈতিকভাবে”আল্লাহর রহমতে আমার চাওয়ার কিছু নেই। আমার পেট ভরা আমি আপনাদের দিতে এসেছি । আপনারা একটি বার আমাকে সুযোগ দিয়ে দেখেন, আমি যে কথা দিয়েছি সেই ওয়াদা পালন করতে পারি কিনা । প্রত্যেক মা বাবার উদ্দ্যেশে তিনি বলেন, আপনার সন্তানকে মানুষ করুন , খেয়াল করুন সে কোথায় কখন কি করছি কারণ আপনার সন্তান হয়তো আপনার অজান্তে মাদকের মতো সর্বনাশের নেশায় পড়ে তার জীবন শেষ করে দিচ্ছে । পাশাপাশি সকল পিতামাতার উদ্দ্যেশে তিনি বলেন, কোন পিতামাতা জীবিত থাকতে কোন সন্তানকে সম্পত্তি লেখে না দেওয়ার আহবান জানান । টুটুল মিয়া সকলের উদ্দেশে বলেন , আমি সবসময় বলি—আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আল্লাহর রহমতে তিনি আমার কোনো কিছুর অভাব রাখেননি। আমি আপনাদের জন্য, আমার নিজ ইউনিয়নবাসীর জন্য কিছু করতে চাই। আমি কিছু নিতে আসিনি, দিতে এসেছি। আমার কিছুর দরকার নেই। আপনাদের যেন সেবা করতে পারি, আপনারা আমাকে সেই সুযোগটুকু শুধু করে দেন। জনসেবা মানে কাউকে দয়া বা অনুগ্রহ করা নয়। বরং নাগরিকের প্রাপ্য অধিকার ও সরকারি সেবা নিশ্চিত করাই জনপ্রধিথির দায়িত্ব। চেয়ারম্যান হলে ক্ষমতার দাপট নয়, জনগণের সেবক হয়েই থাকতে চায়। সরকারি বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার, দুর্নীতি-অনিয়ম বন্ধ এবং দল-মত নির্বিশেষে সবার জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি ।
















