প্রতিনিধি 24 November 2026 , 6:49:10 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধিঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নানা ধরনের জ্বালাও-পোড়াও ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ‘ জিয়া মঞ্চের ‘ সহসভাপতি ও বলধারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী টুটুল মিয়ার নেতূত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গত ২৩ নভেম্বর ( সোমবার ) বিকালে বলধারা বাজারে স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিলে ও সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করলে তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে। সমাবেশ থেকে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি‘র আহবায়ক কমিটির সদস্য আলাউদ্দিনসহ আরো নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।











