প্রতিনিধি 23 November 2026 , 2:51:23 প্রিন্ট সংস্করণ
হরিরামপুর ( মানিকগঞ্জ ) সংবাদদাতাঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়ন পরিষদের নির্াচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা পুলিশ । বিএনপি নেত্রী ও বর্তমান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা-ভাঙচুরের মামলায় দীর্ঘদিন কারাভোগের পর এবার তাকে গ্রেপ্তার করা হলো সদর থানার একটি মামলায়।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের লাউতা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাজী আব্দুল মজিদকে গ্রেপ্তারের পর মানিকগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে। সদরের একটি মামলায় তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বর্তমান খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় করা মামলায় কারাগারে ছিলেন কাজী আব্দুল মজিদ। ওই মামলায় আদালতে
মামলার নথির বরাতে পুলিশ জানায়, ২০২২ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়ড়া গ্রামে আফরোজা খানম রিতার বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সেখানে হামলা, ভাঙচুর ও বিএনপির নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খান দুলাল বাদী হয়ে মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ ৮৬ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়।
পরে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন কাজী আব্দুল মজিদসহ পাঁচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
















