জেলার সংবাদ

জনগণের উপর কোনে শক্তি নেই – আল হাসান মিয়া

  প্রতিনিধি 22 October 2026 , 10:05:35 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিনিধিঃ জনগণের উপর কোন শক্তি নেই , জনগণই হলো বড় শক্তি , আপনাদের শক্তি হলে আমার বড় শক্তি , আপনারা যে চোঁখ দিয়ে দেখেন আমি সেই চোঁখ দিয়ে দেখি , আপনারা যে কথা বলবেন আমি সেই কথা বাণী হিসেবে লেখে রাখবো ইনশাআল্লাহ । আমি যদি আপনাদের দোয়া ও ভোট দিয়ে এই ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান নির্বাচিত হতে পারি তাহলে আগামী দিনে এই ধল্লা ইউনিয়নের সকল কার্যক্রম আপনাদের সাথে নিয়েই করব ইনশাআল্লাহ । কারণ একটা ইউনিয়নকে সমালোচনার উর্দ্ধে রাখতে হলে ইউনিয়নের সচেতন সকল নাগরিককে সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম করলে তা হবে সকলের জন্য ভালো । আমি সেই ভাবেই ইউনিয়ন পরিষদের কাজ করব । সিংগাইর উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব ও ধল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ – প্রার্থী মো. আল হাসান মিয়া গত ৫ সেপ্টেম্বর ( শনিবার ) ধল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ( গেলেপাড়া) গ্রামবাসীর আয়োজানে সন্ধাকালীন এক উঠানে বৈঠকে প্রধান অতিথির বক্তব্যেকালে এসব কথা বলেন । তিনি আরো বলেন , মানিকগঞ্জ – ২ আসনের মাননীয় সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত আমার রাজনীতিক অভিভাবক আমি কথার রাজনীতি করি তার আদর্শ নিয়ে চলি । গেলে পাড়া ঈদগাহ মাঠে এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন একলাছ উদ্দিন মাতবর, সঞ্চাচালনা করেন হুসাইন আহমেদ । উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন , কুটি মাতবর , মো, কালাচাঁন মিয়া , ফরিদ উদ্দিন মোল্লা, আব্দুস সামাদ গেলে , মো. আহসান মিয়া , মো. মোস্তফা গেলে , আফসার উদ্দিন মন্ডল , মো. কিবরিয়া হাসান , কামরুল হাসান , শাহিনুর রহমান , ইহসাক মেম্বার, সামাদ ভেন্ডার প্রমুখ । এসময় বক্তারা বলেন , আল হাসন মিয়া একজন ভালো মনের মানুষ আামদের এই গ্রামসহ ইউনিয়নের আরো কয়েকটি গ্রামে নিজ খরচে তিনি রাস্তা, ঘাট , ছোট স্টীলের ব্রীজ নির্মণা করে দিয়েছেন । যে ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগেই নিজের টাকা খরচ করে জনগণের সেবা করতে পারে তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারবে না। তারা আরো বলেন , ধল্রা ইউনিয়নের আরো অনেক চেয়ারম্যান প্রার্থী আছেন তারা কজন কোথায় এভাবে গ্রামের সাধারণ জনগণকে নিয়ে উঠান বৈঠক করছেন । আল হাসান মিয়া জনগণকে ভালাবাসেন বলেই আমাদের মতো সাধারণ জনগনের সাথে তিনি প্রতিনিয়ত এরকম উঠান বৈঠক করছেন । সন্ধাকালীন উঠান বৈঠকে নারী পুরুষসহ প্রায় ৪ শতাধিক কর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন ।